1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

তিন মাসেও খোঁজ মেলেনি গলাচিপার স্কুলছাত্রীর

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪৪ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় নিখোঁজ হওয়ার তিন মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী কেয়ামণি। গত বছরের ১৫ নভেম্বর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে সে নিখোঁজ হয়।

কেয়ামণি ওই এলাকার মৃত ইকবাল হোসেনের মেয়ে ও গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ভিকটিমের মা শাহানাজ বেগম গত ১ ডিসেম্বর গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
সরেজমিনে ও সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর সকাল ৯টার দিকে ঘর থেকে বেড় হওয়ার পরে আর ঘরে ফেরেনি কেয়ামণি। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি বলে ভিকটিমের মা শাহানাজ বেগম জানান। শুধু তাই নয়, মেয়েকে খুঁজে পেতে কোনো উপায় না পেয়ে অনেকের পরামর্শে গত ১ ডিসেম্বর শাহানাজ বেগম গলাচিপা থানায় একটি সাধাররণ ডায়েরি করেন যার নম্বর-১৭। তদন্তের দ্বায়িত্ব পান এএসআই মো. মাহাবুব।

কিন্তু সাধারণ ডায়েরি করার প্রায় আড়াই মাস পার হওয়ার পরেও মেয়ে কেয়ামণিকে পুলিশ উদ্ধার করতে পারেনি বলে অভিযোগ করেন শাহানাজ বেগম।এ ব্যাপারে এএসআই মো. মাহাবুব এর কাছে জানতে চাইলে তিনি নিখোঁজ হওয়া কেয়ামণির বিষয়ে সকল তথ্য অনুসন্ধানের ভিত্তিতে এখনো উদ্ধার কাজ চলছে বলে জানান। নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধার করতে কাল বিলম্ব হওয়ার বিষয়ে তিনি বলেন, যেহেতু স্কুলছাত্রী নিজেই ঘর থেকে বেড় হয়েছে, সে ক্ষেত্রে ভিন্নতর কিছু তথ্য বেড় করার চেষ্টা ও উদ্ধার অব্যাহত রয়েছে। এ বিষয়ে গলাচিপা থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, পুলিশ প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আশা করছি খুব শিগগিরই নিখোঁজ হওয়া স্কুলছাত্রী কেয়ামণিকে উদ্ধার করতে সক্ষম হবো।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu