1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লালমনিরহাটে এক শিয়ালের কামড়ে বন কর্মকর্তাসহ আহত ৯

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৫১ সময় দর্শন
লালমনিরহাটে এক শিয়ালের কামড়ে বন কর্মকর্তাসহ আহত ৯

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া শালবনে এক শিয়ালের কামড়ে বনকর্মকর্তাসহ ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নওদাবাস শালবন এলাকায় এ ঘটনা ঘটে।

শিয়ালের কামড়ে উপজেলা বন কর্মকর্তা খায়রুল ইসলাম (৪৫) ও উপজেলার নওদাবাস শালবন এলাকার আব্দুল মজিদ (৭৫), রমিচা বেগম (৫৫), বিনোদ চন্দ্র বর্মন(৫৫) এবং জাহানারা বেগম(৫০)সহ মোট ৯ জন আহত হয়েছে।

জানা গেছে, বিকেলের পর পরই বনের ভিতর থেকে একটি শিয়াল লোকালয়ে প্রবেশ করে।শিয়ালটি বনের ভিতর থেকে বের হয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে ধাওয়া করে কামড় দেয়। এরপরেই শিয়ালটি বন বিভাগের অফিসে ঢুকে বন কর্মকর্তা খায়রুল ইসলামকে কামড় দিয়ে আহত করেন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. রেহেনুমা ইসলাম বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলার নওদাবাস
বন কর্মকর্তা আহত খায়রুল৷ইসলাম বলেন, কোন কিছু বুঝে উঠার আগেই একটি শিয়াল রুমে প্রবেশ করে হাতে ও পায়ের বিভিন্ন জায়গায় কামড় দেয়। এর আগে এমন ঘটনা কোনদিন ঘটেনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu