1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ দাবিতে মানববন্ধন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯৬ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরের সামনে ঘন্টাব্যাপী এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের আহবায়ক মাও. মো. উমর ফারুক বলেন, আমাদের দাবির বিষয়টি সব মহল স্বীকার করে। কিন্তু এই ন্যায্য দাবি আদায় হচ্ছে না কেন, তা আমরা জানতে চাই। শিক্ষামন্ত্রী যেখানে প্রস্তাব দিয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন।

এর পরেও ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বেতন পাওয়ায় বাধা কোথায়। আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণের জোড় দাবি জানাচ্ছি। এ সময় উপজেলা ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সদস্য সচিব মাও. মো. ফোরকান মুসল্লী ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আর্থিক অনটনের তুলে ধরে, প্রাথমিক বিদ্যালয়ের মতো রেজিস্ট্রেশনপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ বা এমপিওকরণের দাবি জানান। মানববন্ধন থেকে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৮ দফা দাবি জানান শিক্ষকনেতারা। দাবিগুলো হলো- স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ডেটাবেইস চূড়াান্ত করা, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার করা, রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো মাদ্রাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্ত করা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করা, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় একজন অফিস সহায়কের পদ সৃষ্টি করা এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পঞ্চম শ্রেণি সমাপনী পরীক্ষার অটো পাশের প্রজ্ঞাপন জারি করা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক মো. আব্দুল বারী, মাও. মো. আ. করিম, মাও. মো. আবু হানিফ, মাও. মো. বশিরুল্লাহ, মাও. মো. ফিরোজ আলম, মাও. মো. আব্দুল হোসাইন, মাও. মো. শাহ জালাল, মো. হাবিবুর রহমান প্রমুখ।

এ সময় মানববন্ধন কর্মসূচির এক পর্যায়ে আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২২ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান, আগামী ৬ মার্চ ২০২২ ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট করবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়। এছাড়া গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu