1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লালমনিরহাটে সাংবাদিকের মাকে মারধর, থানায় অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৫১ সময় দর্শন

পুকুরে হাঁস নামাতে নিষেধ করাই অপরাধ। এ কারনে হামলা চালিয়ে সাংবাদিকের মা জেবন নেছা(৫৫) কে মারধরের অভিযোগ উঠেছে সাফিউল ইসলামের বিরুদ্ধে।

আহত জেবন নেছা বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার( ৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান জেবন নেছার ছেলে সাংবাদিক রবিউল হাসান।

অভিযুক্ত সাফিউল ইসলাম উপজেলার ওই এলাকার ইমান আলীর ছেলে। আহত জেবন নেছা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালাল পাড়া গ্রামের হবিবর রহমানের স্ত্রী এবং জাগো নিউজ ২৪ ডট কমের লালমনিরহাট প্রতিনিধি রবিউল হাসানের মা।

জানা গেছে, মঙ্গলবার সকালে অভিযুক্ত সাফিউল ইসলামের প্রায় দশটি হাঁস সাংবাদিক রবিউল হাসানের পুকুরে নামে। এ কারনে রবিউল হাসানের মা জেবন নেছা প্রায় প্রতিদিন হাঁস গুলো যেন পুকুরে না নামে সে জন্য সাফিউলদের বলেন। ফলে সাফিউল ইসলাম স্ত্রী ফাতেমা বেগম(৩৫) ও ছেলে ফিরোজ(১৯) জেবন নেছার উপর চড়াও হয়ে হামলা চালিয়ে মারধর করেন। পরে স্থানীয়রা ছুটে গিয়ে আহত অবস্থায় জেবন নেছাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সাংবাদিক রবিউল হাসান বলেন, সাফিউলদের হাঁস প্রতিদিন আমাদের পুকুরে নেমে মাছের ক্ষতি করে আসছিল। আমার মা শুধু তাদের বলেছে হাঁস গুলো যেন পুকুরে না নামে। এর জন্যই তারা ক্ষিপ্ত হয়ে আমার বৃদ্ধা মায়ের ওপর হামলা চালায়। আমি থানায় অভিযোগ দেয়ার প্রস্ততি নিচ্ছি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত সাফিউল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (প.প) কর্মকর্তা ডা. নাঈম হাসান নয়ন বলেন, আহত অবস্থায় জেবন নেছাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওনাকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া আশা করছি উনি দ্রুত সুস্থ্য হয়ে উঠবেন।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, বিষয়টি শুনেছি। এ ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu