নাটোরে ১৩৭ পিছ ইয়াবা সহ ১ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে নাটোর র্যাব ক্যাম্প প্রশাসন।
আজ দুপুরে সদর উপজেলার আগদিঘা এলাকা থেকে মোঃ হাবিবুর রহমান ঠান্টুকে ইয়াবা সহ আটক করা হয়।
তাঁর পিতার নাম মৃত মকবুল হোসেন, তাঁর গ্রামের বাড়ি নলডাঙ্গা উপজেলার, দিয়ার কাজিপুর এলাকায়।
সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫ থেকে পাঠানো ইমেইল বার্তায় জানা যায় সিপিসি-২ নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেনের নেতৃত্বে আজ দুপুর দেড়টার দিকে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নাটোর জেলার সদর উপজেলা আগদিঘা পশ্চিম পাড়া গ্রামস্থ জনৈক মোঃ আলমগীর ফকির, পিতা-মৃত আক্কাছ ফকির এর রাইচ মিলের সামনে কাঁচা রাস্তার উপরে ১৩৭ পিছ ইয়াবা ট্যাবলেট, ১ টি মোবাইল, ২ টি সীম কার্ড ও ১টি মেমোরী কার্ড মোঃ হাবিবুর রহমান ঠান্টু (৪৪) কে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী মোঃ হাবিবুর রহমান ঠান্টু, জব্দকৃত আলামত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
উপরোক্ত ঘটনায় নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণীর ১০ (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে বলে ইমেইল বার্তায় জানানো হয়।