1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

১৯ বছর পর ভোট দিলেন রাঙ্গাবালীর মানুষরা

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৫ সময় দর্শন
১৯ বছর পর ভোট দিলেন রাঙ্গাবালীর মানুষরা

প্রায় দেড় যুগ পর পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, চলছে ভোটগ্রহণ। এদিকে একই উপজেলার মৌডুবী ইউপিতে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে এ দুই ইউপিতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়।
১৯ বছর পর বড়বাইশদিয়ায় নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। সীমানাসংক্রান্ত জটিলতা নিয়ে মামলা থাকায় এ দুই ইউনিয়নের নির্বাচন স্থগিত ছিলো। সর্বশেষ ২০০২ সালে বড়বাইশদিয়ায় নির্বাচন হয়েছিলো। তবে ওই নির্বাচনের আগেই বড়বাইশদিয়া থেকে বিভক্ত হয়ে মৌডুবী নামে নতুন আরেকটি ইউনিয়ন ঘোষণার দাবি তোলেন মৌডুবীর মানুষ। বড়বাইশদিয়া ইউপি নির্বাচন শেষ হওয়ার পর সরকারি গেজেট প্রকাশ করে মৌডুবীকে পৃথক ইউনিয়ন করা হয়। এরপর সীমানাসংক্রান্ত জটিলতা দেখিয়ে একের পর এক মামলা হওয়ায় ওই দুই ইউপিতেই নির্বাচন বন্ধ থাকে।

দীর্ঘ অপেক্ষার পর দুই ইউপিতে নির্বাচন হওয়ায় কুয়াশা ও শীত উপেক্ষা করে সকাল থেকেই ভোটাররা ভোটকেন্দ্রে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি আরও বাড়তে থাকে বলে জানান নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিরা। বড়বাইশদিয়া ইউপিতে চেয়ারম্যান পদে তিনজন ও মৌডুবী ইউপিতে চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান হাওলাদার বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। নির্বাচনে যেকোনো বিশৃঙ্খলা এড়াতে দুই প্লাটুন বিজিবি, তিন প্লাটুন কোস্ট গার্ডসহ র‍্যাব ও পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu