বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাত কে আগামীদিনে শক্তিশালী ও নেতা কর্মীদের কে সুসংগঠিত করার লক্ষ্যে ছাড়া দেশের ন্যায় জামালপুরের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক টিমের কেন্দ্রীয় কৃষক দলের নেতৃবৃন্দের সঙ্গে জামালপুর জেলা কৃষক দলের নেতা কর্মীদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৫ ফেব্রুয়ারি বিকালে স্থানীয় শহরের পাঁচরাস্তা মোড় সংলগ্ন আরাফাত রহমান কোকো মিলনায়তনে এ মত বিনিময় সভার আয়োজন করেন জামালপুর জেলা কৃষক দল।
জেলা কৃষকদলের সিনিয়র সহসভাপতি সালেহীন মাসুদ মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম সাত্তারের সঞ্চালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি সাবেক এমপি এডভোকেট আবুল বাশার আকন্দ, প্রধান বক্তার বক্তব্যে রাখেন কেন্দ্রীয় কৃষক দলের ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোঃ সালাহ উদ্দিন খান মিল্কী,জামালপুর জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সরকার সুলতান আহমেদ বাদশা,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান বাবলু প্রমুখ।
অন্যান্যদের মধ্যে কৃষকদল জেলা,পৌর, সদর,বিভিন্ন উপজেলার সভাপতি/সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
মতবিনিময় আলোচনা সভা পুর্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, বিদেশে নিয়ে তার উন্নত সুচিকিৎসার দাবিতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু,জেলা কৃষক দলের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম সহ সকলের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।