1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

খামার থেকে গরু নিয়ে গেল বিজিবি, মালিকানা যাচাইয়ের নির্দেশ আদালতের

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪০ সময় দর্শন
খামার থেকে গরু নিয়ে গেল বিজিবি, মালিকানা যাচাইয়ের নির্দেশ আদালতের

লালমনিরহাটের হাতীবান্ধায় খামারীর গরুর খামার থেকে পোষা ২৮টি গরু ভারতীয় গরু দাবী করে উদ্ধার করে নিয়ে যায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি । এ সময় প্রতিবাদ করায় ওই খামারের মালিক ওসমান গনিকেও আটক করে পুলিশে সোপর্দ করেছে বিজিবি।তবে এ ঘটনায় ওইসব গরুর মালিকানা যাচাই করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার লালমনিরহাট আমলী আদালত-৪’র বিচারক আহসান হাবিব ভার্চয়ালী এ নিদের্শ প্রদান করেন। এর আগে বৃহস্পতিবার বিকালে হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে একটি গরুর খামার থেকে পোষা ২৮টি গরুকে ভারতীয় গরু দাবী করেন উদ্ধার করেন স্থানীয় বিজিবি ক‌্যাম্পের টহল দল এমন অভিযোগ স্থানীয়দের । আটক করা হয় খামারের মালিককেও। আটককৃত ওসমান গনি উপজেলার ওই এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বাড়িতে খামার তৈরী করে গরু পালন করে আসছেন ওই এলাকার ওসমান গনি। বৃহস্পতিবার বিকালে হঠাৎ করে স্থানীয় বিজিবি ক‌্যাম্পের টহল দল ওই খামারে গিয়ে অভিযানের কথা বলে তার পোষা ২৮টি গরু নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বাধা দিলে ওসমান গনিও আটক করে বিজিবি।

এ সময় পরিস্থিতি উত্তেজিত খবর পয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। তবে গরু গুলো উদ্ধার করে নিয়ে যায় বিজিবি।

শুক্রবার ওই গরু গুলোর বৈধ মালিকানা দাবী করে আদালতে আবেদন করেন ওসমান গনির পরিবার । আবেদনের ভিত্তিতে লালমনিরহাট আমলী আদালত-৪’র বিচারক আহসান হাবিব ওই গরু গুলোর মালিকানা যাচাইয়ের নির্দেশ দিয়েছে হাতীবান্ধা থানা পুলিশকে।

তবে স্থানীয় বিজিবি’র দাবী , দীর্ঘদিন ধরে ওসমান গনি অবৈধভাবে ভারত থেকে চোরাই পথে গরু নিয়ে এসে ব্যবসা করছেন। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি ওসমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়িতে ভারতীয় ২৮টি গরু পাওয়া যায়। চোরাচালানের সাথে জড়িত থাকায় ওসমানকেও আটক করা।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, আদালতের একটি নির্দেশ পেয়েছি। আমরা তদন্ত করে আদালতের নির্দেশে যথা সময় প্রতিবেদন জমা দিবো।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu