1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়! গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের ঝটিকা অভিযান: আটক একাধিক বেরিয়ে এলো গোপন তথ্য আলতাফ চৌধুরীকে করা জবাব দিলেন পটুয়াখালী জেলা বিএনপি

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন স্থগিত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২৮ সময় দর্শন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক (ডিজি) পর্যায়ের সীমান্ত সম্মেলন (ডিজিএলটি) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা টু নয়াদিল্লি/কলকাতা টু ঢাকা সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার কারণে এ সম্মেলনে বিএসএফ প্রতিনিধিদল যোগদান করতে ঢাকায় আসতে পারছে না।

রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, উভয় দেশের সীমান্ত রক্ষা বাহিনীর মহাপরিচালক পর্যায় পূর্ব নির্ধারিত এ সীমান্ত সম্মেলনটি (ডিজিএলটি) ১৩ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবার কথা ছিল।

এ সম্মেলনে বিএসএফ প্রতিনিধিদল তাদের নিজস্ব প্লেন নিয়ে ঢাকায় আসার সিদ্ধান্ত ছিল। কিন্তু চূড়ান্ত সময়ে বিএসএফের প্লেনের কারিগরি সমস্যা দেখা দেওয়ার কারণে বিএসএফ প্রতিনিধিদল ১৩ সেপ্টেম্বর ঢাকায় আসতে পারছে না বলে জানিয়েছে।

তিনি আরও জানান, এ কারণে পূর্ব নির্ধারিত সময়সূচি (১৩-১৮ সেপ্টেম্বর ২০২০) অনুযায়ী আজ থেকে (ডিজিএলটি)-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা যাচ্ছে না। পরে এ সম্মেলনের সময়সূচি নির্ধারণ করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu