পটুয়াখালীর গলাচিপায় তৃতীয় ধাপে মৎস্য অধিদপ্তরের বিশেষ কম্বিং অপারেশনে উপজেলা মৎস্য অফিস ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৪ টি বেহুন্দী জাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার শেষ বিকেল পর্যন্ত উপজেলার রামনাবাদ, আগুনমুখা ও বুড়াগৌড়াঙ্গ নদী থেকে এসব জাল জব্দ করা হয়। এসব জালের মূল্য আনুমানিক ৯ লাখ টাকা। এ সময় মৎস্য অধিদপ্তরের মেরিন অফিসার আ. কুদ্দুস, পটুয়াখালী জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোল্লা ইমদাদুল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী ও বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তাসহ নৌ- সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী মেজিষ্ট্রেট মো. নজরুল ইসলাম এর উপস্থিতিতে জব্দকৃত জালগুলোকে পুড়িয়ে ধ্বংস করা হয়।