1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জায়েদের জয় মানেন না, আপিল করেছেন নিপুণ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ১৪৬ সময় দর্শন
জায়েদের জয় মানেন না, আপিল করেছেন নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। কিন্তু সেই ফল মেনে নেননি প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। ভোট পুনর্গণনা চেয়ে আপিল করেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

শনিবার (২৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডে লিখিতভাবে আবেদন জমা দিয়েছেন নিপুণ। নির্বাচনের কাগজপত্র নিয়ে আপিল বোর্ড বসেছে। বিষয়টি তারা পর্যালোচনা করে দেখছেন।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পরিসংখ্যান নিয়ে হচ্ছে আলোচনা। সেখানে দেখা যায়, নির্বাচনে জায়েদ খান পেয়েছেন ১৭৬ ও নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট। দু’জনে মিলে পেয়েছেন ৩৩৯ ভোট। নির্বাচন কমিশনারের ব্রিফিং অনুযায়ী ভোট কাস্ট হয়েছে- ৩৬৫টি। ভোট বাতিল হয়েছে-১০, অর্থাৎ কার্যকরী ভোট ৩৫৫।

কিন্তু নিপুণ ও জায়েদ মিলে মোট ৩৩৯ ভোট আর সঠিক ভোট ৩৫৫! তাহলে হাতের বাকি ১৬ ভোট কোথায় গেল? এটা নিয়ে সরগম চলচ্চিত্রাঙ্গনও!

শুক্রবার (২৮ জানুয়ারি) এফডিসিতে সকাল ৯টা ১২ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত শিল্পী সমিতির ভোটগ্রহণ চলে। এরপর আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয় শনিবার (২৯ জানুয়ারি) সকাল ৬টায়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu