1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিশ্ব বাজারে সোনার দাম কমেছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ১৬৫ সময় দর্শন
বিশ্ব বাজারে সোনার দাম কমেছে
প্রতীকী ছবি

বিশ্ব বাজারে সোনার দাম গত এক সপ্তাহে কমেছে প্রায় আড়াই শতাংশ। রুপার দাম কমেছে প্রায় সাড়ে ৭ শতাংশ। তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম কমে ৫ দশমিক ১৫ ডলার বা দশমিক ২৯ শতাংশ। এতে সপ্তাহের ব্যবধানে সোনার দাম কমেছে ২ দশমিক ২৮ শতাংশ বা ৪০ দশমিক ৮৪ ডলার।

এতে প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৭৯১ দশমিক ৩৬ ডলার। সপ্তাহ ব্যবধানে এক সপ্তাহে ৭ দশমিক ৩৯ শতাংশ কমে প্রতি আউন্স রুপার দাম। বর্তমানে প্রতি আউন্স রুপা ২২ দশমিক ৪৪ ডলার। আর মাসের ব্যবধানে রুপার দাম কমেছে ১ দশমিক ৬১ শতাংশ।

গত এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে সোনার ও রুপার দাম কমলেও চলতি মাসের প্রথমার্ধে দাম বাড়ার প্রবণতা দেখা যায়। এতে ১ হাজার ৮০০ ডলারের ওপরে ওঠে প্রতি আউন্স সোনার দাম। এমনকি গত সপ্তাহের শুরুর দিকেও সোনার দাম বাড়তে দেখা যায়। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৮৫১ ডলার পর্যন্ত ওঠে। তবে এরপর থেকেই কমতে থাকে দাম।

আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমায় দেশের বাজারেও দাম কমিয়ে দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হয়েছে ৭৩ হাজার ১৩ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬১ হাজার ২৩৬ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫০ হাজার ৯১৪ টাকায় বিক্রি হচ্ছে। আর ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য এক হাজার ৫১৬ টাকায় বিক্রি হচ্ছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu