1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

তামিমের শতকে বিফলে সিমন্সের সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ১৬১ সময় দর্শন
তামিমের শতকে বিফলে সিমন্সের সেঞ্চুরি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের ১০ ম্যাচে দুটি সেঞ্চুরি হয়েছে একটি ল্যান্ডন সিমন্সের অন্যটি তামিম ইকবালের।

তবে বিফলে গেছে সিলেটের সিমন্সের সেঞ্চুরি।

সিলেটের হয়ে খেলতে আসা ওয়েস্ট ইন্ডিজের তারকা ওপেনার ল্যান্ডন সিমন্স ৬২ বলে ১৪টি চার ও ৪টি ছক্কায় পূর্ণ করেন সেঞ্চুরি।

একই ম্যাচে ঢাকার হয়ে তামিম ইকবাল ৬১ বলে ১৫টি চার ও তিন ছক্কায় পৌঁছে যান শত রানের ম্যাজিক ফিগারে।

বিপিএলে এটার তার দ্বিতীয় সেঞ্চুরি।
এর আগে ২০১৯ সালে বিপিএলের ফাইনালে ঢাকার বিপক্ষে কুমিল্লা ভিক্টোয়ান্সের হয়ে ৬১ বলে ১০টি চার ও ১১টি ছক্কায় ১৪১ রানের হার না মানা ইনিংস খেলেন তামিম।

তবে তামিম ইকবালের সেঞ্চুরিময় ইনিংসের কাছে হার মানতে হয় ল্যান্ডন সিমন্সদের সিলটকে। ৫ উইকেটে ১৭৫ রান করেও ৯ উইকেটে হেরে যায় সিলেট।

তামিম ইকবাল ও মোহাম্মদ শেহজাদের ব্যাটিং তাণ্ডবে ১৮ বল হাতে রেখেই ৯ উইকেটের বড় জয় পায় ঢাকা।

শুক্রবার টস হেরে প্রথমে ব্যাটিং করে সিলেট। ইনিংস ওপেন করতে নেমে ১৮.৪ ওভারে আন্দ্রে রাসেলের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন সিমন্স। তার আগে ৬৫ বলে ১৫টি চার ও ৫টি ছক্কায় করেন ১১৬ রান।

সিমন্সের ব্যাটিং তাণ্ডবে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৫ রান করে সিলেট।

১৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই তাণ্ডব চালিয়ে যান ঢাকার দুই ওপেনার তামিম ইকবাল ও মোহাম্মদ শেহজাদ। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ২৮ বলে ফিফটি তুলে নেন তামিম। আর সেঞ্চুরি করতে খেলেন ৬১ বল।

সংক্ষিপ্ত স্কোর

সিলেট:

২০ ওভারে ১৭৫/৫ রান (ল্যান্ডন সিমন্স ১১৬, এনামুল হক বিজয় ১৮)।

ঢাকা:

১৭ ওভারে ১৭৭/১ রান (তামিম ইকবাল ১১১*, মোহাম্মদ শেহজাদ ৫৩)।

ফল:

ঢাকা ৯ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা তামিম ইকবাল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu