1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জননেত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করছেন-প্রতিমন্ত্রী পলক

নাহিদ হাসান শামীম নাটোর জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ১৩৪ সময় দর্শন
জননেত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করছেন-প্রতিমন্ত্রী পলক

তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীনের পরে মাত্র ৩ বছর কয়েক মাস সময় পেয়েছিলো।

এই অল্প সময়েই তিনি দেশকে উন্নত করতে কাজ শুরু করেছিলো।

৭১ এর পরাজিত সৈনিক ও ৭৫ এর ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করে।

জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করছে।

রাজনৈতিক নেতা ও জন প্রতিনিধিদের অনুভূতির পাশাপাশি সহানুভূতি না থাকলে ন্যায় ও সাম্যের শাসন প্রতিষ্ঠিত করা সম্ভব নয়।

উচ্চ শিক্ষার জন্য আর নাটোর, বগুড়া, রাজশাহী, যেতে হয়না।

আওয়ামী লীগ সরকার সিংড়ায় ৩ টি অনার্স কলেজ করে দিয়েছে।

৫০ কোটি টাকা ব্যয়ে শহর রক্ষা বাঁধ নির্মাণ হচ্ছে। ৩২৯ টি পৌরসভার রোল মডেল সিংড়া পৌরসভা। গত ১৩ বছরে সরকারের সকল অবদান জনগণের কল্যাণে স্বচ্ছতা ও জবাব দিহির মাধ্যমে পৌঁছে দিয়েছি। ডায়াবেটিক হাসপাতাল, মসজিদ, মন্দির, স্কুল, কলেজ ব্যাপক উন্নয়ন করেছি।

তিনি আরও বলেন, কোনো ভাতা নিতে ঘুষ দিতে হয়না। বিদ্যুতের আলোয় আলোকিত সিংড়ার ৫ লক্ষ মানুষ। ঘড়ে বসে বিদেশি আইটি কোম্পানিতে কাজ করে অর্থ উপার্জন করছে যুবকরা।

এর অবদান সজিব ওয়াজেদ জয়ের। ৩৩০ কোটি টাকা ব্যয়ে সিংড়ায় হাইটেক পার্ক ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণ করা হবে। শীতের তীব্রতা থেকে জনগণকে রক্ষার জন্য কম্বল নিয়ে এসেছি। সিংড়া উপজেলায় ১৫ হাজার কম্বল বিতরণ করা হবে।

আজ সকাল ১১ টায় সিংড়া পৌরসভার জোড়মল্লিকা, নিংগইন দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চায়না রেলওয়ে আন্তর্জাতিক গ্রুপ কোং, লিমিটেড এর আয়োজনে শীতের কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

কম্বল বিতরণী অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন চায়না রেলওয়ে আন্তর্জাতিক গ্রুপ কোং, লিমিটেড এর উপ-পরিচালক মোঃ আবু কাউছার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, সিংড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জান্নাতুল ফেরদৌস।

এছাড়াও উপস্থিত ছিলেন, সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আতিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল আউয়াল, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, জোড়মল্লিকা, নিংগইন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, সাবেক ছাত্রলীগ নেতা আনিছুর রহমান লিখন, ভিপি সজিব ইসলাম জুয়েল প্রমুখ।

এসময় চায়না রেলওয়ে আন্তর্জাতিক গ্রুপ কোং, লিমিটেড এর আয়োজনে দুই হাজার শীতার্থদের মাঝে শীতের কম্বল বিতরণ করেন প্রতিমন্ত্রী পলক।

এছাড়াও প্রতিমন্ত্রী পলকের ব্যক্তিগত তহবিল, সরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়া ১৫ হাজার শীতের কম্বল বিতরণ করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu