এবার কিউকমের গ্রাহকদের টাকা ফেরত দেয়া শুরু,প্রথম দিন ২০ জন পেলেন ৪০ লাখ টাকা।
গ্রাহকদের পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা কিউকমের টাকা ফেরত দেয়া শুরু করলো বাণিজ্য মন্ত্রণালয়। প্রথম দিনে ২০ জন গ্রাহককে ৪০ লাখ টাকা বুঝিয়ে দেওয়া হয়। বাণিজ্য সচিব জানিয়েছেন, যেসব ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা নেই, তাদের গ্রাহকদের টাকা দ্রুত ফেরত দেয়া হবে। একজন বিশেষজ্ঞ বলছেন, সকল গ্রাহকের টাকাই ফেরতের উদ্যোগ নিতে হবে।
লোভনীয় অফার দিয়ে ইভ্যালীর মতোই পণ্য বিক্রি করেছে নামসর্ব স্ব ইকমার্স প্রতিষ্ঠান কিউকম।
মাত্র তিন সপ্তাহে পণ্য ডেলিভারির প্রতিশ্রুতি পেয়ে অল্প সময়েই, এই প্রতিষ্ঠানে বড় অংকের বিনিয়োগ করে কিছু গ্রাহক। সময়মতো পণ্য না পেয়ে গ্রাহকরা মামলা করলে, গ্রেফতার করা হয় প্রতিষ্ঠানটির এমডিসহ কয়েকজেন কর্মকর্তাকে।
পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান ফস্টারের কাছে ৩৯৭ কোটি টাকা আটকা পরেছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ে অভিযোগ করে কিউকম। এনিয়ে সবপক্ষকে কয়েক দফা বৈঠক করে মন্ত্রণালয়। অবশেষে কিউকম ও ফস্টারের দেয়া তালিকানুযায়ি গ্রাহকের টাকা ফেরত দেয়া শুরু হয়েছে। সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয় এ প্রতিষ্ঠানের আরোও ৬,৭২১ টি অর্ডারের বিপরীতে ৫৯ কোটি টাকা দ্রুতই ছাড় করা হবে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহকের টাকা আরো দ্রুত সময়ে দিতে উদ্যোগ নিতে হবে। পেমেন্ট গেটওয়ে ছাড়াও মামলা জটে আটকে আছে ইভ্যালী, ই অরেঞ্জসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের গ্রাহকদের হাজার হাজার কোটি টাকা।
https://www.youtube.com/watch?v=dhUHKxx8jQE