পার্বত্য জেলা বান্দরবানে তামাকের আগ্রাসন চলছেই । গেল দেড় দশকের ব্যবধানে এখানকার প্রায় ৮০ শতাংশ কৃষি জমি দখল করে নিয়েছে পরিবেশ বিধ্বংসী তামাক চাষ।
এ কারণে হারিয়ে যেতে বসেছে এখানকার প্রাকৃতিক সবুজাভ পরিবেশ ও প্রাণীবৈচিত্র ।
বান্দরবানে প্রায় ১ লক্ষ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। এর মধ্যে লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি এবং সদর উপজেলায় তামাকের আগ্রাসন বেশী। স্থানীয়দের অভিযোগ, গেল কয়েক বছর ধরেই বেড়েছে বান্দরবান জেলার আবাদি কৃষি জমি ও সরকারী সংরক্ষিত বনভূমিতে তামাক চাষ।
পুঁজিবাদী তামাক কোম্পানীগুলো অতি মুনাফার ফাঁদে ফেলে কৃষকদের হাতে তুলে দিয়েছে তামাক চাষ। এ কারণে হারিয়ে যেতে বসেছে প্রাকৃতিক সবুজাভ পরিবেশ, ও প্রাণীবৈচিত্র । সংশ্লিস্টরা বলছেন, তামাক শুধু পরিবেশ ধংস করছে তা নয়। তামাকা চুল্লিতে পুড়ানো হয় প্রতিবছর হাজার হাজারটন কাঠ।
এতে ধবংস হচ্ছে বনাঞ্চলও। একই জমিতে বারবার তামাক চাষের ফলে সে জমিতে অন্য ফসল উৎপাদন আশংকাজনক হারে কমে যায়। তামাক চাষ মাটির প্রাণশক্তি একেবারেই নিঃশেষ করে দেয় বলেও জানান তারা ।
https://www.youtube.com/watch?v=rsvyoMxsrU0