1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এবার লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল মহাসড়কের সংস্কার ও নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ১৫৯ সময় দর্শন
এবার লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল মহাসড়কের সংস্কার ও নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ।

এবার লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল মহাসড়কের সাড়ে ১০ কিলোমিটার সড়ক সংস্কার ও নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগ সাজসে নিম্মমানের সামগ্রী দিয়ে কাজ করছেন ঠিকাদাররা। আবার কাজে ধীরগতির কারণে লক্ষ্মীপুরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার লাখো মানুষের ভোগান্তি বেড়েছে কয়েকগুন ।
অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে আর্থ সামাজিক উন্নয়নে পিছিয়ে আছে মেঘনার উপকূলীয় জেলা লক্ষ্মীপুর। তাই এ জেলার সড়ক ও সেতু ব্যবস্থার উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এর মধ্যে একটি প্রকল্প হচ্ছে লক্ষ্মীপুর- ভোলা-বরিশাল মহাসড়ক প্রশস্তকরণ ও সংস্কার।
এ সড়ক বাস্তবায়নে সরাসরি সুফল ভোগ করবে লক্ষ্মীপুরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। প্রকল্পটিতে লক্ষ্মীপুর অংশে রয়েছে মজু চৌধুরীর হাট ফেরিঘাট থেকে লক্ষ্মীপুর আন্তঃজেলা বাস টার্মিনাল পর্যন্ত সাড়ে ১০ কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্তকরণ।
যার ব্যয় ধরা হয়েছিল ১০০ কোটি টাকা। যেটি আরো ৫ কোটি টাকা বাড়ানো হয়েছে। কাজের শুরু থেকেই নির্মাণ কাজের কার্যাদেশ অনুসরণ না করাসহ নানা অনিয়মের অভিযোগ উঠে ঠিকাদারি প্রতিষ্ঠান মো. মইনউদ্দিন লিমিটেডের বিরুদ্ধে।
যদিও, সড়ক বিভাগ বলছে, শুরুতে কিছুটা অনিয়ম হলেও এখন সঠিক নিয়মে কঠোর তদারকিতে কাজ চলছে। বাড়ানো বরাদ্দ আর মেয়াদে আগামী মার্চ এপ্রিলে কাজ শেষ হওয়ার আশার কথাও জানায় সড়ক বিভাগ।

https://www.youtube.com/watch?v=SYwzSOp-SM8

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu