1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এবার ইউক্রেন সীমান্তে ক্রমেই বাড়ছে রুশ সৈন্য সমাবেশ।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ১৬৩ সময় দর্শন
এবার ইউক্রেন সীমান্তে ক্রমেই বাড়ছে রুশ সৈন্য সমাবেশ।

এবার ইউক্রেন সীমান্তে ক্রমেই বাড়ছে রুশ সৈন্য সমাবেশ, উত্তেজনা কমাতে একের পর এক বৈঠক ব্যর্থ হওয়ায় হামলার শঙ্কায় কিয়েভবাসী।

এদিকে মস্কো কিয়েভে আক্রমণ চালাতে পারে এমন আশঙ্কার মধ্যে ইউক্রেনে সামরিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটেনের অভিযোগ, ইউক্রেনে রুশপন্থি নেতাকে ক্ষমতায় বসাতে কাজ করছে মস্কো।
ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন নিয়ে রুশ মার্কিন পাল্টাপাল্টি অভিযোগ আর হুমকি ধামকিতে উত্তপ্ত বিশ্ব রাজনীতি। যে কোন সময় ইউক্রেনে হামলা হতে পারে তা নিয়ে কয়দিন ধরেই চলছে জল্পনা কল্পনা। দফায় দফায় ব্যার্থ বৈঠক হওয়ার পর এখন দুর্গে দুর্গে চলছে যুদ্ধের প্রস্তুতি।

কিয়েভ দাবী করছে সিমান্তে সেনা বাড়াচ্ছে মস্কো। অপর প্রান্তে শত্রুর আক্রমনের সংকায় ইউক্রেনের সামরিক বাহিনী দেশটির ক্রিমিয়া সীমান্তের কাছাকাছি এলাকায় চালাচ্ছে সামরিক মহড়া। যুদ্ধ যখন আসন্ন এমন অবস্থায় দেশবাসিকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছেন কিয়েভবাসী।
তারা বলেছেন, সবচেয়ে ভালো কিছুর আশা করছেন। তবে সবেচেয়ে খারাপ পরিস্থিতির জন্যও প্রস্তুত নিচ্ছেন তারা। অনেকের চোখে ছিল আতঙ্কের ছাপ। ১৪ লাখ মানুষের এই শহর আরো ঐক্যবদ্ধ হবে। এই শহর কাউকে ছিনিয়ে নিতে দেবো না আমরা জানি না, কী হবে। এ ধরনের কোনও ঘটনা ক্রিমিয়ার সাথে ঘটতে পারে, তা কেউ ভাবেনি রাশিয়া আক্রমণ চালাতে পারে এমন আশঙ্কার মধ্যে ইউক্রেনে প্রাণঘাতী সামরিক সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

৯০ টন ওজনের ওই সামরিক সহায়তার প্রথম চালান শুক্রবার ইউক্রেনে পৌঁছেছে। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে নতুন অভিযোগ সামনে এনেছে যুক্তরাজ্য। দেশটির অভিযোগ, ইউক্রেনে রুশপন্থি নেতাকে ক্ষমতায় বসাতে কাজ করছে মস্কো। এর আগে শুক্রবার ইউক্রেন ইস্যুতে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকদের ব্যাপারে আলোচনা হলেও বড় ধরনের কোনও অগ্রগতি দেখা যায়নি। বিশ্লেষকদের আশংকা দ্রত কোন সমাধান না হলে যুদ্ধ আসন্ন।

https://www.youtube.com/watch?v=7sj9he7DUfA

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu