1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গরু চুরির পর জবাই করে বিক্রি করত তারা

 সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।
  • আপডেটের সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ১৫৭ সময় দর্শন
গরু চুরির পর জবাই করে বিক্রি করত তারা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সংঘবদ্ধ গরু চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাদের বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, ওই তিনজন গরু চোর চক্রের সক্রিয় সদস্য। গরু চুরির পর রাতের আঁধারে জবাই করে মাংস বিক্রি করত তারা। গ্রেফতার গরু চোর চক্রের তিন সদস্য হলো- ভোলার দক্ষিণ আইচা থানার চরকলমি গ্রামের সোহাগ হাওলাদারের ছেলে মিজানুর রহমান (২২), দশমিনা উপজেলার পূর্ব লক্ষীপুর গ্রামের আব্দুর রশিদ মুসুল্লির ছেলে আনিসুর রহমান (৩৫) এবং রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের মাঝের চর গ্রামের আব্দুল কাদের হাওলাদারের ছেলে কালাম হাওলাদার (৪০)। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামসংলগ্ন বন থেকে তিনটি গরু চুরি করে ট্রলারযোগে নিয়ে যাচ্ছিল চোর চক্র। এ সময় হাতেনাতে চোর চক্রের এক সদস্য মিজানুরকে ধরে ফেলেন স্থানীয় লোকজন।

 

একপর্যায় তাকে গণপিটুনি দিয়ে তিনটি গরু এবং চুরিতে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলার চরমোন্তাজ তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ মিজানুরকে জিজ্ঞাসাবাদ করলে পুলিশের কাছে তিনি সহযোগীদের নাম প্রকাশ করেন। এরপর শনিবার দুপুরে চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন মাঝের চর গ্রামে অভিযান চালিয়ে কালাম ও আনিসুরকে আটক করা হয়।

 

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, গ্রেফতারকৃত তিনজন সংঘবদ্ধ গরু চোর চক্রের সদস্য। পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকা থেকে তারা গরু চুরি করে গলাচিপা উপজেলার উলানিয়া বাজারে নিয়ে রাতের আঁধারে জবাই করে মাংস বিক্রি করত। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। একজনকে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি দুইজনকে রোববার আদালতে পাঠানো হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu