1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দিনকেদিন জনপ্রিয়তার শীর্ষে উঠে যাচ্ছে ওসিন মহিপুর থানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ১৫১ সময় দর্শন
দিনকেদিন জনপ্রিয়তার শীর্ষে উঠে যাচ্ছে ওসিন মহিপুর থানা
ওসি খোন্দকার মোঃআবুল, ও গ্রাম পুলিশ

পটুয়াখালীর মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃআবুল খায়েরের উদ্যোগে মহিপুর থানার ইতিহাসে এই প্রথম থানা এলাকার দক্ষ,চৌকস , নিষ্ঠাবান ও পারদর্শী গ্রাম পুলিশদের সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়েছে।

(২০ জানুয়ারি ) বৃহস্পতিবার বেলা ১১টায় থানা চত্বরে তাদেরকে মাদক উদ্ধার , চুরি -ডাকাতী রোধে রাত্রিকালীন টহল পুলিশ কে সহযোগিতা ও ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতার করতে থানা পুলিশ কে সহযোগিতা প্রদান করায় সর্বোত্তম ৩ জন গ্রাম পুলিশ কে সন্মাননা পুরস্কার স্বরূপ নগদ অর্থ প্রদান করা হয়।

ওসি খোন্দকার মো:আবুল খায়ের আনুষ্ঠানিকভাবে থানা কম্পাউন্ডে চৌকিদারি প্যারেড গ্রহণ পূর্বক তাদের হাতে এ পুরস্কার তুলে দেন।

এসময় মহিপুর থানার সকল গ্রামপুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।গ্রাম পুলিশদের সম্মাননা পুরস্কার প্রদানের ঘটনা এই থানায় প্রথম।

প্রসঙ্গত, সংস্কৃতিমনা ও উদার মানসিকতার মানবিক ওসি হিসেবে সর্বমহলে প্রশংসিত চৌকস পুলিশ অফিসার খোন্দকার মোঃআবুল খায়ের মহিপুর থানায় যোগদানের পর থেকেই পুলিশিং কার্যক্রমের পাশাপাশি নানা ধরনের মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

ভালো কাজের প্রাপ্তি হিসেবে পুরস্কার প্রদান করার কারণে পুলিশ সদস্য, গ্রাম পুলিশ, দফাদারসহ তাদের পরিবারের সদস্যরা ওসি খোন্দকার মো:আবুল খায়েরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সচেতন মহল তার এ উদ্যোগকে সাধুবাদ জানান।

এসময় গ্রাম পুলিশ সদস্যরা মহিপুর থানাকে মাদক মুক্ত করার কাজে থানা পুলিশ কে সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ প্রসঙ্গে মহিপুর থানার অফিসার ইনচার্জ( ওসি) খোন্দকার মো:আবুল খায়ের বলেন, গ্রাম পুলিশদের পুরস্কৃত করার মধ্য দিয়ে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালণে কর্মস্পৃহা আরও বাড়াতে উৎসাহিত করার জন্য এ ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। কর্মদক্ষতার ওপর পুরস্কার প্রদানের এ আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu