1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

৫ বছরের শিশু পুঁজাকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামির যাবতজীবন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১৮৪ সময় দর্শন
বছরের শিশু পুঁজাকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামির যাবতজীবন

দিনাজপুর পার্বতীপুরের আলোচিত ৫ বছরের শিশু পুঁজাকে ধর্ষণ এবং হত্যা চেষ্টা মামলার আসামি সাইফুল ইসলামকে যাবতজীবন কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আসামি সাইফুল ইসলাম পার্বতীপুর উপজেলার জমিদার হাট তকেয়াপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।

আজ সোমবার দুপুরে দীর্ঘ ৫ বছর পর উক্ত আদালতে এই রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ। এছাড়াও যাবতজীবন কারাদণ্ডের পাশাপাশি আসামি সাইফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৮ অক্টোবর দুপুরে খেলতে বাইরে গেলে রহস্যজনকভাবে নিখোঁজ হয় ৫ বছর বয়সী শিশু কন্যা পুঁজা। খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে পার্বতীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করে পুঁজার বাবা (সুবল চন্দ্র দাস)। পরের দিন সকালে পুঁজাকে বাড়ির পার্শ্ববর্তী হলদী ক্ষেত থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়।

মামলার বিবরণীতে জানা যায়, প্রতিবেশি সাইফুল ইসলাম ৫ বছর বয়সী পুঁজাকে পাশবিক নির্যাতন, ধর্ষণসহ হত্যার উদ্যেশ্যে ঐ হলদি খেতে ফেলে রেখে দেয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu