1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় মধ্য রাতে আবাসনে গিয়ে কম্বল দিলেন ইউএনও

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ১৩৮ সময় দর্শন
গলাচিপায় মধ্য রাতে আবাসনে গিয়ে কম্বল দিলেন ইউএনও

পটুয়াখালীর গলাচিপায় মধ্য রাতে হত দরিদ্র আবাসন প্রকল্পে গিয়ে মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও।

শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় অসহায়-দরিদ্র আবাসন প্রকল্পের পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) মধ্য রাতে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিষ কুমার চিকনিকান্দী ইউনিয়নের সূতাবাড়িয়া গ্রামের আবাসন প্রকল্পের হত দরিদ্রদের কাছে গিয়ে কম্বল বিতরণ করেন।

কম্বল পেয়ে আবাসন প্রকল্পের জরিনা বেগম (৬০) বলেন, শীত যায় শীত আসে। আমরা গরিব মানুষ। তাই কষ্টটা আমাদের বেশি হয়। শুক্রবার রাতে হঠাৎ ইউএনও স্যার নিজে এসে শীত নিবারণের জন্য আমাদেরকে কম্বল দিয়েছেন। এতে আমরা খুবই আনন্দিত। ইউএনওর কাছ থেকে কম্বল পাওয়া এমাদুল সরদার (৬৫) বলেন, কয়েকদিন ধরে তীব্র শীতে কষ্ট করছিলাম।

কম্বল পাওয়ায় অনেক উপকার হইছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার জানান, গত এক সপ্তাহ যাবত সারা দেশের মত গলাচিপায়ও শীত জেকে বসেছে। এই শীতে গরিব-দুঃখী মানুষ খুবই কষ্ট করছে। এসব অসহায়, দুস্থ ও দরিদ্রদের পাশে সবার দাঁড়ানো উচিত। শুক্রবার রাতে আবাসন প্রকল্পের মানুষের দরজায় দরজায় গিয়ে কম্বল বিতরণ করেছি।

এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদসহ সকল ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu