1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নিখোঁজের ৫ দিন পর জেলের লাশ উদ্ধার

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ১৩৪ সময় দর্শন
নিখোঁজের ৫ দিন পর জেলের লাশ উদ্ধার

মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর এক জেলের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশ।

শনিবার সকালে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
মারা যাওয়া ওই জেলের নাম মো: নিয়াজ (১৭)। তিনি গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের সতিরাম গ্রামের জলিল হাওলাদারের ছেলে। পেশায় তিনি একজন জেলে।

জানা গেছে, গত ৩ জানুয়ারি বিকেল ৫টায় নিহত নিয়াজসহ আরো তিনজন গলাচিপা উপজেলার পানপট্টি থেকে ট্রলার নিয়ে মাছ ধরার জন্য রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের গরুভাঙ্গা এলাকায় যায়। কিন্তু ওইদিন রাত ১১টার পর থেকে নিয়াজ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি।

এ ঘটনার পরদিন ৪ জানুয়ারি নিয়াজের বাবা জলিল হাওলাদার রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অবশেষে নিখোঁজের পাঁচদিন পর উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের বিবির হাওলা এনআই সিনিয়র ফাজিল মাদরাসার পূর্বপাশের ¯স্লুইসগেট সংলগ্ন আগুনমুখা নদীর পাড়ে একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে কোস্টগার্ড ও পুলিশের যৌথভাবে লাশটি উদ্ধার করে।

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu