1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

স্ত্রী হত্যার দায়ে আটক থানা হাজতে স্বামীর মৃত্যু, জেলা জুড়ে উত্তেজনা

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ১৪৩ সময় দর্শন
স্ত্রী হত্যার দায়ে আটক থানা হাজতে স্বামীর মৃত্যু, জেলা জুড়ে উত্তেজনা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অন্তঃসত্বা স্ত্রী সাবিত্রী রানীকে (৩০) হত্যার অভিযোগে স্বামীর হিমাংশু চন্দ্রকে (৩৫)আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে হাজতের একটি রক্ষে রাখা হয় তাকে। এরপর রহস্যজনক কারনে থানা হেফাজতে তার মৃত্যু হয়। তার মৃত্যু নিয়ে চলছে কেলা জুড়ে তুমুল উত্তোজনা।

শুক্রবার (৭ জানএয়ারী) বিকেলের দিকে উপজেলায় ভেলাগুড়ি ইউনিয়নয়নের পুর্ব কাদমা মালদাপাড়া থেকে সাবিত্রী রানী নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশ তার স্বামী হিমাংশু চন্দ্রকে স্ত্রী হত্যার অভিযোগে আটক করেন। থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে হাজত খানায় হিমাংসুকে রাখলে শুক্রবার সন্ধ্যার দিকে হাতীবান্ধা থানা হেফাজতে থাকা হিমাংশুর চন্দ্রের মৃত্যু হয়। এ ঘটনায় হিমাংশুর গ্রামের বাড়িতে গ্রামবাসী ও স্বজনরা বিক্ষোভ করেন।

জানা গেছে, উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পুর্ব কাদমা মালদাপাড়া গ্রামের বিশ্বসর রায়ের ছেলে হিমাংশু রায়ের বাড়ীতে তার স্ত্রী সাবিত্রী রানীর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধারসহ মৃত্যুর কারণ জানতে ওই নারীর স্বামী হিমাংশু রায়কে আটক করে থানায় নিয়ে আসেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে থানার একটি রুমে রাখা হয়। সেই রুমে হিমাংশু চন্দ্রে আত্মহত্যার চেষ্টা করেন। টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হিরর্ন্ময়ন বর্মন সাগর জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই ওই ব্যাক্তির মৃত্যু হয়েছে।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম জানান, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে একটি রুমে রাখা হলে সেখানে সে আত্মহত্যার চেষ্টা করেন। এসময় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu