1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দীর্ঘ ১৯ বছর পরে নির্বাচনের খবর শুনে আনন্দে আত্মহারা রাঙ্গাবালী ২ ইউনিয়নের ভোটাররা

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১৬৪ সময় দর্শন
দীর্ঘ ১৯ বছর পরে নির্বাচনের খবর শুনে আনন্দে আত্মহারা রাঙ্গাবালী ২ ইউনিয়নের ভোটাররা

আইনি জটিলতা কাটিয়ে ওঠার পরও নির্বাচন থেকে বঞ্চিত ছিল পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ও মৌডুবী ইউনিয়ন।

এখানে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০০৩ সালে অর্থাৎ ১৯ বছর আগে। অবশ্য তখন এ দুটি এলাকা ছিল একটি ইউনিয়নের অন্তর্ভুক্ত।জানা গেছে, ১৯০৩ সালের নির্বাচনের পর থেকে একই ইউনিয়নের মৌডুবী এলাকায় পৃথক ইউনিয়নের দাবি তোলেন মৌডুবীবাসী। এ নিয়ে উচ্চ আদালতে মামলা হয়। যে কারণে গত ১৯ বছর (তিন টার্ম) নির্বাচন স্থগিত থাকে।

অবশেষে সকল সমস্যার সমাধান হওয়ায় নতুন ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয় মৌডুবীকে। নির্বাচনে আর কোন বাধা নেই এমনটাই ভাবছিল সাবই। নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছিল দুই ইউনিয়নেই। সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ শুরু করেছিল ইউনিয়নের জনবহুল এলাকা ও স্থানীয় বাজারে বাজারে। কিন্তু ৬ষ্ঠ ধাপেও তফসিল ঘোষণা না হওয়ায় হতাশায় পরেন এ জনপদের মানুষ। তাই নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন এলাকাবাসী। হয়তো এবারও হবে না নির্বাচন।

অবশেষে বুধবার (২৯ ডিসেম্বর) এ তফসিল ঘোষণা করা হয়।
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার উপজেলার ২ নম্বর বড়বাইশদিয়া ও ৬ নম্বর মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ খবর শুনে রীতিমত আনন্দের জোয়ার বইছে এ দুই ইউনিয়নের ২০ হাজার ভোটার ও সংশ্লিষ্ট প্রার্থীদের মাঝে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল ঘোষণা হয়ার পর থেকেই ইউনিয়ন জুড়ে সাধারণ ভোটার ও প্রার্থীদের মাঝে ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে। চায়ের দোকানে চলছে নানা গুঞ্জন। সর্বত্র চলছে আলোচনার জোয়ার।
যেহেতু অনেক বছর পর ভোট দেয়ার সুযোগ হচ্ছে, তাই পছন্দের প্রার্থী ও যোগ্য জনপ্রতিনিধি বেছে নেয়ার সময় এখনি। অপরদিকে সম্ভাব্য প্রার্থীরাও তাদের তৈরি করছেন নিজেকে জনগণের সামনে উপস্থাপনের জন্য। সব মিলিয়ে এ দুই ইউনিয়নে সর্বত্র ছড়িয়ে পড়েছে নির্বাচনের আমেজ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu