1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সংলাপে যাওয়া অর্থহীন, জাতীয় সরকারের দাবি অলির

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ১৬৫ সময় দর্শন
সংলাপে যাওয়া অর্থহীন, জাতীয় সরকারের দাবি অলির

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ মানে হচ্ছে চা চক্র।

আগেও আলোচনা হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত ফল আসেনি। এই সংলাপে যাওয়া অর্থহীন। জাতীয় সরকার সব সমস্যার সমাধান বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

কর্নেল অলি আহমদ বলেন, রাষ্ট্রপতি ভালো মানুষ। তাঁর কোনো ক্ষমতা নাই। তিনি সবচেয়ে ভাগ্যবান মানুষ। ডেপুটি স্পিকার থেকে রাষ্ট্রপতি হয়েছেন। চা খেতে এবং জনগণের টাকা নষ্ট করতে বঙ্গভবনে যাব না।

আত্মসমালোচনা করে কর্নেল অলি বলেন, আজ এই সংকটের পেছনে আমিও দায়ী। এজন্য জনগণের কাছে ক্ষমা চাই। ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়াতে যে প্রক্রিয়া হয়েছে, তাতে আমারও অনেক ভূমিকা ছিল। তখন যদি আমি বুঝতাম, তাহলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতাম।

অলি আহমদ আরও বলেন, সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। অনেকে কেয়ারটেকার সরকারে যাওয়ার কথা বলছেন। ক্ষমতায় যেতে এতো তাড়াহুড়ো কেন? সব প্রতিষ্ঠানে ভারসাম্য আনতে কাজ করতে হবে। জাতীয় সরকারই সব সমস্যার সমাধান হতে পারে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu