1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় নতুন বই হাতে পেয়ে শিশু শিক্ষার্থীদের মাঝে বইছে আনন্দের জোয়ার

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ১৫৯ সময় দর্শন
গলাচিপায় নতুন বই হাতে পেয়ে শিশু শিক্ষার্থীদের মাঝে বইছে আনন্দের জোয়ার

পটুয়াখালীর গলাচিপায় নতুন বই হাতে পেয়ে শিশু শিক্ষার্থীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। বিদ্যালয়ে এসেছে খালি হাতে, নতুন বই নিয়ে বাড়ি ফিরেছে শিশুরা। বুকে আগলে রাখছে বই। আর তারা নতুন বইয়ে ঘ্রাণ শুকছে।

মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বই উৎসব না হলেও বছরের প্রথমদিন উপজেলার অধিকাংশ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনেই ওইসব শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যায়গুলোতে ৩৫ হাজার ৯ শত ৬৪ জন ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বছরে নতুন বই বিতরণ করা হয়েছে।

শনিবার ও রবিবার সকালে গলাচিপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের তালা খোলার আগেই বিদ্যালয় মাঠে এসে ভীড় করছে বিভিন্ন শ্রেনীর শিশু শিক্ষার্থীরা। ক্লাসে ঢুকে তারা বই হাতে পেয়ে পাতা উল্টে গল্প, কবিতা একে অপরকে দেখাচ্ছে। আবার নতুন বই হাতে নিয়ে বিদ্যালয় মাঠে খুশিতে ছোটাছুটি করছে। শনিবার বই সংগ্রহ করতে না পারা অনেক শিক্ষার্থীদের রবিবার বিদ্যালয়ে বই নিতে আসতে দেখা গেছে। গলাচিপা এন জেড মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আল-আদিয়াত এর সাথে কথা হলে সে বলে, আমি এ বছর বার্ষিক পরীক্ষায় প্রথম হয়েছি।

এখন নতুন বই পেয়ে খুব ভালো লাগছে। বাবাকে বলব বই সেলাই করে দিতে। প্রতিটি বিদ্যালয় ঘুরে দেখা গেয়ে বই নিয়ে শিক্ষার্থীদের আনন্দ উল্লাসের চিত্র। এ বিষয়ে ১৯নং নলুয়াবাগী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রিমা আকতার বলেন, ছেলে-মেয়েরা নতুন বই পেয়ে অনেক খুশি হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম বলেন, গলাচিপা উপজেলায় ৩৫ হাজার ৯ শত ৬৪ জন প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মস্তফা বলেন, এ উপজেলায় মাধ্যমিক, কারিগরি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বই বিতারণ করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu