1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জামালপুর জেলা ছাত্রদলের উদ্যোগে ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
  • আপডেটের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ২০২ সময় দর্শন
জামালপুর জেলা ছাত্রদলের উদ্যোগে ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জামালপুর জেলা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা-দোয়া মাহফিল ও কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

১ জানুয়ারি শনিবার বিকালে স্থানীয় শহরের লম্বা গাছ পানি উন্নয়ন বোড সংলগ্ন অস্থায়ী দলীয় কার্যালয়ের সন্মুখে এ আলোচনা সভা -দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেন জামালপুর জেলা ছাত্রদল।

জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ নাসরুল্লাহর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা -দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন ভোলা মল্লিক। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবদল নেতা এম. শুভ পাঠান।

অন্যান্যদের মধ্যে জেলা যুবদল নেতা মোঃ আবুল হাশেম,জেলা ছাত্রদল নেতা রেজুয়ানুল কবির অপু, সাব্বির হোসেন শাওন, সোহেল রানা, মোশারফ হোসেন হৃদয়, শাহরিয়ার শিপু, সাজ্জাদ হোসেন হৃদয়, মোঃ লিখন সহ ছাত্রদল,যুবদল, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার করানোর দাবী করে এবং তার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu