1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জগন্নাথপুর ইউপি নির্বাচনে কতৃপক্ষের গাফিলতির কারণে নিজের কার্ড নিজেরাই লিখে নিলেন সাংবাদিকরা

রনি মিয়া জগন্নাথপুর প্রতিনিধ ::
  • আপডেটের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ১৫৪ সময় দর্শন
জগন্নাথপুর ইউপি নির্বাচনে কতৃপক্ষের গাফিলতির কারণে নিজের কার্ড নিজেরাই লিখে নিলেন সাংবাদিকরা

সুনামগঞ্জের জগন্নাথপুর ইউপি নির্বাচনে উপজেলার ৭ টি ইউনিয়নে আগামীকাল ২৬ ডিসেম্বর রোববার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে

নির্বাচন অবাধ ও শান্তিপুর্ন হওয়ার স্বার্থে বিভিন্ন সংস্থার পাশাপাশি কেন্দ্রগুলো পরিদর্শনের জন্য সাংবাদিকদের অনুমতি দেয়া হয়। জগন্নাথপুর ইউপি নির্বাচনের ৩ দিন আগে নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান সাংবাদিকদের আবেদন গ্রহন করলেও অনমতি দিতে গড়িমসি শুরু করেন।

 

ফলে স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন এলাকা থেকে আসা সাংবাদিকরা চরম ভোগান্তিতে পড়েন।
এক পর্যায়ে (২৫ ডিসেম্বর) রাত ১০ টায় অফিসে আসেন। কার্ড আছে তো, গাড়ীর স্টিকার নেই বা লেখার লোক নেই বলে নানা টালবাহানা শুরু করেন। পরে সাংবাদিকরা নিজেরাই লিখে নিয়ে যাওয়ার কথা বলেন। এতে সিনিয়র সাংবাদিকদের পাশাপাশি প্রায় ৫০ জন লোক সাংবাদিকতার মত মহৎ পেশার কার্ড ভাগিয়ে নিয়ে যান।
এ উপজেলায় দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় নানা গ্রুপে বিভক্ত রয়েছে। প্রেসক্লাব রয়েছে অন্তত ৩ টি।

সেই সুবাদে কিছু লোক অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও নামে-বেনামে পোর্টালের কাগজপত্র সংগ্রহ করে ইউপি নির্বাচনে কেন্দ্র পরিদর্শনের জন্য কার্ড সংগ্রহ করেছে। অতীতে এত নামধারী সাংবাদিক এ উপজেলায় লক্ষ্য করা যায়নি বলে সিনিয়র অনেকেই বলেন।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান বলেন ঝামেলায় ছিলাম বলেই সাংবাদিকদের কার্ড দিতে দেরি হয়েছে। এরা ( সাংবাদিক) কেন্দ্রে যাইতে চায় বলেই সবাইকে অনুমতি দিয়ে দিলাম।

জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া বলেন, নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমানের দায়ীত্ব অবহেলা ও গাফিলতির কারণে সাংবাদিকরা রাতভর কষ্ট করেছেন। অফিসে কোন শৃংখলা পরিলক্ষিত হয়নি। যাচাই বাছাই ছাড়াই গনহারে সাংবাদিক বা পর্যবেক্ষন কার্ড দেয়া হয়েছে, এ দায়ীত্ব তাকেই নিতে হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu