1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পাবনায় মদপানে ৩ বন্ধুর মৃত্যু, দুইজন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ১৫৩ সময় দর্শন
পাবনায় মদপানে ৩ বন্ধুর মৃত্যু, দুইজন হাসপাতালে

পাবনা পৌর এলাকায় চক ছাতিয়ানী মহল্লায় বিষাক্ত মদপানে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

 

মৃতরা হলেন- শহরের চক ছাতিয়ানীর মৃত আব্দুল কাদের খানের ছেলে রবিউল ইসলাম রুমন (৩৫), আব্দুল মুহিতের ছেলে জনি (৩০) ও রবিউল ইসলাম মুকাইয়ের ছেলে (৩২) রুবেল।

হাসপাতালে চিকিৎসাধীন দুইজন হলেন- আব্দুস সালামের ছেলে সবুজ এবং মৃত আলমের ছেলে রতন।

স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার রাতে পাঁচ বন্ধু মিলে শহরের বড় বাজার এলাকা থেকে মদ কিনে ছাতিয়ানী কলাবাগান মাঠপাড়ায় পান করেন। শুক্রবার সকালে তারা নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে সেখানে জনি মারা যান। আশঙ্কাজনক অবস্থায় রুমন ও রুবেলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রুমন পথে ও রুবেল হাসপাতালে মারা যান। সবুজ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং রতন পাবনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, শহরের বড় বাজার এলাকা থেকে মদ সংগ্রহ করে এনে রাতে পান করেন। পর দিন সকালে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। তিন জনের মৃত্যু হয়েছে। আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তের পর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu