1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ড: এখনও নিখোঁজ ৬৮

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ১৮৬ সময় দর্শন
ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ড: এখনও নিখোঁজ ৬৮

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ ৫১ জনের তালিকা দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি। এদের সবার বাড়িই ঝালকাঠিতে। এছাড়া, আজ শনিবার বরগুনা জেলা প্রশাসনের দেওয়া তালিকা অনুসারে ১৭ জন নিখোঁজ আছেন। বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ঝালকাঠি জেলা প্রশাসন জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৩৮ জনের মধ্যে ৩৭ জনের মরদেহ দেওয়া হয়েছে বরগুনা জেলা প্রশাসনকে।

বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান জানিয়েছেন, এই ৩৭ জনের মধ্যে ১০ জনের মরদেহ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ২৭ জনকে শনাক্ত করা যায়নি। তাদের ডিএনএ সংগ্রহ করে গণকবর দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানী ঢাকার সদরঘাট থেকে কয়েকশ যাত্রী নিয়ে রওনা হয়েছিল এমভি অভিযান-১০। চাঁদপুর, বরিশাল ও দপদপিয়া ঘাট পেরিয়ে লঞ্চটি যাচ্ছিল বেতাগী, শেষ গন্তব্য ছিল বরগুনা; শীতের রাতে যাত্রীদের অধিকাংশই ছিলেন ঘুমে। দিবাগত রাত ৩টার দিকে কোনো এক সময় চলন্ত লঞ্চে আগুনের সূত্রপাত হয়। ওই অবস্থাতেই এগিয়ে যেতে থাকে অভিযান-১০, এক পর্যায়ে পুরো লঞ্চটি পুড়ে যায়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu