1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় তীব্র শীতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ২৩১ সময় দর্শন
গলাচিপায় তীব্র শীতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত

পটুয়াখালীর গলাচিপায় তীব্র শীতে নিম্ন আয়ের মানুষ সহ সকলের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে। পৌষের শুরুতেই জেকে বসা শীতে কাঁপছে পটুয়াখালীর উপকূলীয় জনপদ গলাচিপা।

ঘন কুয়াকাশার সাথে মৃদু হিমেল হাওয়ায় স্থবিরতা নেমে এসেছে শহর ও গ্রামসহ চরাঞ্চলের জনজীবনে। ব্যহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল ছয়টায় জেলায় সর্বনিম্ন ১৪.৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। শীতের দাপটে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।

 

অনেকেই খড় কুটো জালিয়ে শীত নিবারণের চেষ্টা চালিয়েছেন। শীতের শুরু থেকে বেড়েছে গরম কাপড়ের কদর। শীতার্ত মানুষের পাশে এখনো দাড়ায় নি কোন সরকারী কিংবা বেসরকারী উন্নয়ন সংস্থা। উপজেলার হাসপাতালে বেড়েছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা। এদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি। গলাচিপা পৌর শহরের দিনমজুর আতাহার তালুকদার জানান, শীতে শরীর ব্যাকা হয়ে যাচ্ছে। তাই আগুণ জালিয়ে আমরা কয়েকজন শীত নিবারণের চেষ্টা করছি।

রিক্সা চালক জুয়েল মিয়া জানান, আগে গভীর রাত পর্যন্ত রিক্সা চালিয়েছি। এখন শীতে সন্ধ্যার পর রিক্সা চালানো দায় হয়ে যায়। তাই আয় কমেছে। পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, শীতের তীব্রতা আরও বাড়তে পারে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এই এলাকায় বেশ কয়েক দিন ঘন কুয়াশা বিরাজ করতে পারে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu