1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছে না বাসদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ১৫২ সময় দর্শন
রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছে না বাসদ

নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য রাষ্ট্রপতির ডাকা চলমান সংলাপে অংশ নেবে না বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপে অংশগ্রহণে অপারগতা প্রকাশ করে রাষ্ট্রপতির দপ্তর বঙ্গভবনে পত্র দেওয়া হয়েছে।

বাসদের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংলাপে অংশগ্রহণের জন্য বঙ্গভবন থেকে গত ১৯ ডিসেম্বর স্মারক নং : ০১.০০.০০০০.০১০.১৭.০০২.২১-৪১ এ প্রেরিত এক পত্রে আগামী রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে বাসদকে আমন্ত্রণ জানানো হয়।

ওইদিন দলের সাতজন প্রতিনিধি নিয়ে মতবিনিময়ে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পত্রে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, দেশের বর্তমান রাজনৈতিক সংকটজনক পরিস্থিতিতে রাষ্ট্রপতির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বাসদের পক্ষ থেকে বলা হয়, ২০১২ সালে এবং ২০১৭ সালে তৎকালীন ও বর্তমান রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়ে দলের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তার কোনো বাস্তবায়ন দেখা যায়নি। ফলে এবারের সংলাপেও অতীতের ঘটনার পুনরাবৃত্তি না ঘটিয়ে পূর্বের প্রস্তাবনাগুলোকে প্রাসঙ্গিক উল্লেখ করে তা বাস্তবায়নে রাষ্ট্রপতির উদ্যোগী ভূমিকা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu