1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে খুশি উপকূলের শীতার্তরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ১৫৯ সময় দর্শন
বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে খুশি উপকূলের শীতার্তরা

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে খুলনার উপকূলীয় কয়রার ছয় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার কয়রার উত্তর বেতকাশির গাতিরঘেরি ও দক্ষিণ বেতকাশি হরিহরপুর, আংটিহারার দুর্গম এলাকার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বসুন্ধরার কম্বল পেয়ে আবেগাপ্লুত হন শীতার্ত হতদরিদ্ররা। জানা যায়, খুলনা বিভাগের ১০টি জেলায় ১৮ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

কালের কন্ঠ শুভসংঘের পক্ষ থেকে বাছাই করে প্রকৃত শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানায়, নদী ভাঙনের সাথে লড়াই করা অসহায় মানুষগুলো এবারের শীতে কষ্ট পাচ্ছিলেন। দুর্গম এলাকা হওয়ায় তাদের কাছে সরকারি-বেসরকারি সহযোগিতা পৌঁছে না। তাই বসুন্ধরার কম্বল হাতে পেয়ে তাদের চোখেমুখে ছিল বিস্ময় ও কৃতজ্ঞতাবোধ।

অনেকে বলেন, দুর্যোগের মধ্যে কম্বল পেয়ে অনেক উপকার হয়েছে। শীতের রাতে নিশ্চিন্তে ঘুমানো যাবে। তবে আপনারা কম্বল নিয়ে এতদূর আসবেন, সেটা স্বপ্নেও ভাবিনি।

উল্লেখ্য, খুলনা শহর থেকে ভোরে রওয়ানা দিলে মাইক্রোবাস, ইঞ্জিনচালিত নৌকায় করে দেশের দক্ষিণের শেষ সীমানার এ এলাকায় পৌঁছাতে দুপুর পেরিয়ে যায়।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন উত্তর বেদকাশি ইউনিয়নের চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চেয়ারম্যান আছের আলী মোড়ল, প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম খান, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দী, নিজস্ব প্রতিবেদক কৌশিক দে, শুভসংঘের কেন্দ্রিয় কমিটির সদস্য রাফি, জীবন, জেবিন, কালের কণ্ঠ শুভসংঘ খুলনা জেলা শাখার সভাপতি বিপুল কান্তি চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ খান, দয়াল কৃষ্ণ সানা, কাজী মাহবুব রহমান, রাজীব সরকার রাহুল, বিশ্বজিৎ বিশ্বাস।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu