1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এখানেও রাজনৈতিক ষড়যন্ত্র খোঁজার চেষ্টা নৌ প্রতিমন্ত্রী যা বললেন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ১৪৬ সময় দর্শন
এখানেও রাজনৈতিক ষড়যন্ত্র খোঁজার চেষ্টা নৌ প্রতিমন্ত্রী যা বললেন

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আগুনে পুরো একটি লঞ্চ পুড়ে যাওয়ার পেছনে কোনো রহস্য থাকতে পারে। নয় তো এভাবে দ্বিতীয় ঘটনা আর বাংলাদেশে ঘটেনি। ভয়াবহ এ ঘটনায় কো‌নো রাজ‌নৈ‌তিক ষড়যন্ত্র র‌য়ে‌ছে কিনা সেটা এখ‌নই বল‌তে পার‌ছি না।

আজ বিকেলে ঝালকাঠির সুগন্ধা নদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লঞ্চ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নৌ-প্রতিমন্ত্রী বলেন, লঞ্চের ব্যবসা কারা করে আপনারা সবাই জানেন। শেখ হাসিনার পরিবার লঞ্চের ব্যবসা করে না।

তিনি বলেন, ল‌ঞ্চে আমা‌দের হিসাব ম‌তে ৩৫০ এর মতো যাত্রী ছি‌ল। ত‌বে এর বে‌শি থাক‌লে তদন্ত ক‌রে দেখা হ‌বে। তাছাড়া ল‌ঞ্চের ফিট‌নেস ঠিক আছে ব‌লে জান‌তে পে‌রে‌ছি। মন্ত্রণালয় থে‌কে তদন্ত ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা দুর্ঘটনায় নিহত সক‌লের প‌রিবার‌কে দেড় লাখ টাকা ক‌রে দেওয়ার ঘোষণা দি‌য়ে‌ছি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে একজন যুগ্মসচিবকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শন কালে প্রতিমন্ত্রীর সঙ্গে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. আক্তারুজ্জামান, ঝালকাঠি আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu