1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

তিস্তানদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের এক লক্ষ টাকা জরিমানা

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ১৬৩ সময় দর্শন
তিস্তানদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের এক লক্ষ টাকা জরিমানা

লালমনিরহাটের তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে মোঃ সাহিদুর ইসলাম (৩৬) ও জাহাঙ্গীর আলম (২৫) নামে দুই বালু ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের চর গোকুন্ডা এলাকা-সংলগ্ন তিস্তা নদীতে অভিযান চালিয়ে দুই ট্রাক্টর মালিকের নিকট থেকে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ রুবেল রানা প্রত্যেককে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করেন।

দির্ঘদিন থেকে গোকুন্ডা এলাকার প্রায় ২০/২৫ টি ট্রাক প্রতিদিন অবৈধভাবে তিস্তা নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন বলে অভিযোগ আছে।

লালমনিরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল রানা এ অভিযান পরিচালনা করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় চর গোকুন্ডা এলাকার মোঃ সাহিদুর ইসলাম (৩৬) ও জাহাঙ্গীর আলম (২৫) মাটি ব্যবস্থাপনা আইনে উভয়কে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করেন।

লালমনিরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল রানা বলেন, দীর্ঘদিন থেকে রাতের আধাঁরে চুরি করে এই তিস্তা নদী থেকে বালু উত্তোলন করছে মর্মে অভিযোগ রয়েছে। এরই প্রেক্ষিতে আজ সেখানে অভিযান চালিয়ে বালু ভর্তি দুইটি ট্রাক্টর জব্দ করা হয়। তবে ট্রাক্টরের মালিক না থাকায় তাতে থাকা চালক ও সহযোগীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

তিনি আরও বলেন, ভাঙনকবলিত প্রত্যন্ত অঞ্চল লালমনিরহাটে বালুমহল না থাকলেও অবৈধভাবে এ চক্রটি বেশ কিছু দিন ধরে তিস্তা নদী থেকে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিল এমন অভিযোগ রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu