1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় জামালপুরে যুবদলের দোয়া মাহফিল

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ১৪৭ সময় দর্শন
খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় জামালপুরে যুবদলের দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারিরীক ভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তার দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে সুচিকিৎসা করানো নিঃশর্ত মুক্তি ও তার আশুরোগ মুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জামালপুর শহর শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০ ডিসেম্বর সোমবার রাতে স্থানীয় নিরালা পার্কিং সংলগ্ন জেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা-দোয়া মাহফিল কর্মসূচির আয়োজন করেন জামালপুর শহর যুবদল।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জামালপুর শহর শাখার আহবায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় আলোচনা-দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি মোঃ আমজাদ হোসেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম সাত্তার, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আঃ বারেক, জেলা যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক তাইফুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন প্রমুখ।

অন্যান্যদের মধ্যে জেলা যুবদলের সাবেক সহ শ্রম বিষয়ক সম্পাদক রেজাউল করিম নীলু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান,পল্লী উন্নয়ন সমবায় বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সরকার, সদস্য আব্দুল কাদের জুয়েল, আব্দুল জব্বার,শহর যুবদলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন মন্ডল, গোলাম মোস্তফা, যুবদল নেতা আবু হোসেন,জেলা সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শান্ত, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আসলাম মিয়া,আজাদ, নুর ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক নবাব আলী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সবুজ, যুবদল নেতা মোঃ ফিরোজ, শাফী সদাগর,জুয়েল রানা,স্বপন,আলাল,রোকসান,আনোয়ার, আসিফ, সাকিব, কবির, শহিদুর,মমিন,শান্ত, মিঠুন, শুভ,নজরুল, আলামিন, শ্রমিক দল নেতা আব্দুল রশীদ, মান্নান সহ যুবদল, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা নিঃশর্ত মুক্তি, আশুরোগ মুক্তি – দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu