1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পদ পদবী পাবেন নেতা কর্মীর খোজ খবর রাখবেনা, তেমন নেতার দরকার নাই যুবলীগে

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ১৭৫ সময় দর্শন
পটুয়াখালী পৌর যুবলীগের সম্মেলনে

‘পটুয়াখালীতে শেখ ফজলে সামশ পরশ। আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ফজলে সামশ পরশ বলেছেন, পদ পদবী পাবেন নেতা কর্মীর খোজ খবর রাখবেনা, তেমন নেতার দরকার নাই যুবলীগে।

প্রতিটি নেতা-কর্মীর খোজ রাখতে হবে। সাধারন মানুষের পাশে দাড়াতে হবে।
তিনি বলেন, যুবলীগের দুইটি দায়িত্ব, এক; যুবলীগকে যে কোন মূল্যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রীর বিরুদ্ধে সকল ষড়যন্ত্র থেকে তাকে রক্ষা করতে হবে, দুই ; রাজপথে থেকে এবং বঙ্গবন্ধু কন্যার অর্জন সমূহ রক্ষা করতে হবে।

 

জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশেকে সন্মান এনে দিয়েছেন, তিনি বাংলাদেশ কে সফলতা এনে দিয়েছেন। এই সন্মান আমাদের ধরে রাখতে হবে। আমাদের নির্নয় করতে হবে এবং চিহ্নিত করতে হবে কিভাবে আমরা এই বাংলাদেশের কে এগিয়ে নিয়ে যাব। আমাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। মনে রাখবেন এই দিন দিন নয়, সামনে যে দিন আসছে তাতে দক্ষতার বিকল্প নাই। একদিন আমাদের যেমন রাজপথে লড়াকু সৈনিক দরকার একই সাথে আমাদের মেধাবী উদ্দোক্তা দরকার, সৃজনশীল প্রতিভার দরকার,আমাদের দক্ষ কারিগর দরকার।
পটুয়াখালী কাজী আবুল কাশেম স্টেডিয়ামে পটুয়াখালী জেলা যুবলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এ কথা বলেন পরশ।

 

কেন্দ্রীয় যুবলীগের সভাপতি নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন, ‘বিজয় হবে দেশ প্রেম ভিত্তিক রাজনীতির, বিজয় হবে সততার, বিজয় হবে পরিচ্ছন্ন রাজনীতির। সাগর কন্যা পটুয়াখালী থেকেই আমাদের সাংগঠনিক অধ্যায়ের সূচনা রচিত হচ্ছে এই সম্মেলনের মাধ্যমে।

আপনারা জানেন একটা শুদ্ধি অভিযানের মাধ্য দিয়ে আমাদের কমিটি ২০১৯ সালে নির্বাচিত হয়েছিল। আপনারাই মূল্যায়ন করবেন আমরা পরিবর্তন আনতে পেরেছি কিনা মানুষিকতায়।

ভবিষ্যতে যুবলীগ বাংলাদেশকে নেতৃত্ব দিবে।
শেখ পরশ তার বক্তব্যে দলের ত্যাগী এবং পরিক্ষিত নেতাদের দলে নেতৃত্বে নিয়ে আশার কথা বলেন।

 

সম্মেলনে বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল সহ বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. আফজাল হোসেন, পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য এড.শাহজাহান মিয়া,জেলা আওয়ামিলীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, পটুয়াখালী ৩ আসনের সংসদ সদস্য এস এম শাহহাদা, পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মুহিব, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন সহ কেন্দ্রীয় যুবলীগের নেতারা উপস্থিত ছিলেন।

জেলা যুবলীগের আহবায়ক এড. আরিফুজ্জামান রনি সভাপতিত্বে এবং জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এড.শহিদুল ইসলাম শহীদ এর সঞ্চালনায় সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

 

https://www.youtube.com/watch?v=XzvvI1YRXXA

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu