1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় শীতের শুরুতেই বেড়েছে লেপ-তোষকের কদর

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ১৮১ সময় দর্শন
গলাচিপায় শীতের শুরুতেই

পটুয়াখালীর গলাচিপায় শীতের শুরুতেই লেপ-তোষক ও কাঁথার কদর বেড়েছে। তাই এসব তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। প্রতিদিন লেপ-তোষক তৈরির অর্ডার বৃদ্ধি পাওয়ায় কারিগরদের ব্যস্ততাও বেড়েছে দ্বিগুণ।

 

লেপ-তোষক ও কাঁথা তৈরি করেই গলাচিপা শহরে ও গ্রামে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ শ্রমিকরা টাকা উপার্জন করে সংসার চালাচ্ছেন। সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কারিগররা নিজ নিজ বাড়ির উঠানে কেউবা খোলা জায়গায় বসে লেপ-তোষক ও কাঁথা তৈরি করছেন। তাদেরকে সহযোগিতা করছেন পরিবারের অন্যান্য সদস্যরাও। স্কুল কলেজের পরীক্ষা শেষ হওয়ায় এখন পিছিয়ে নেই স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীরাও। লেখাপড়ার পাশাপাশি বাবা মাকেও সহযোগিতা করছেন তারা। এসব সামগ্রী শহরের বিভিন্ন দোকানে বিক্রি করা হয়।

 

কারিগর মনির, বাবু, ফাতেমা সহ অনেকে জানান, বাপ-দাদার দেখাদেখি আমরাও দুই যুগ ধরে লেপ-তোষক তৈরি করে আসছি। প্রতিদিন প্রায় ৬টি লেপ-তোষক তৈরি করা যায়। একেকটি লেপ-তোষক তৈরি করে মজুরি পাই ৮০ থেকে ৯০ টাকা। এভাবে প্রতিদিন ৪শ থেকে ৫শ টাকা আয় হয়। যা দিয়ে সংসারের চাহিদা কিছুটা হলেও মেটানো সম্ভব হয়। তারা আরও বলেন, অর্ডার বেশি হওয়ার কারণে ৩-৪ জন কর্মচারী নিয়ে কাজ করতে হয়। তাদেরকে প্রতিদিন ৩শ টাকা করে মজুরি দিই।

 

তবে লেপ-তোষক তৈরির কারিগরদের দাবি, সরকারি ও বেসরকারিভাবে স্বল্প সুদে ঋণ পেলে ব্যবসা প্রসারিত করতে পারবেন তারা। এর ফলে সংসারে অভাব-অনটন দূর হবে।

এমনকি বেকার যুবক-যুবতিদের কর্মসংস্থানও সৃষ্টি হবে। গলাচিপা শহরের লেপ-তোষক বিক্রেতা আ. ছালাম, মনির হোসেন, ভাষাণ মিয়া সহ আরও অনেকে জানান, লেপ-তোষকের মান অনুযায়ী প্রতি লেপে ৮০ থেকে ৯০ টাকা লাভ হয়। তাতে দিন ঘুরে ৫ থেকে ৬টি লেপ-তোষক বিক্রি করে গড়ে ৪শ থেকে ৫শ টাকা উপার্জন হয়।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu