নাটোরের সিংড়া উপজেলার ৬ নং হাতিয়ান্দহ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড শালিখা গ্রামের ফকিন্নি ঘাটে, চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মাহবুব উল আলমের, ঘোড়া মার্কা প্রতীকের পোষ্টার ছিড়ে নষ্ট ও অফিস ভাংচুর করেন কিছু ক্যাডার বাহিনী।
এলাকাবাসির সুত্রে জানা যায় ঘটনাটি ঘটে গতকাল রাত সাড়ে দশটার দিকে, কিছু দলবল নিয়ে এসে উত্তেজিত হয় তাঁরা, এবং ঘোড়া মার্কা প্রতীকের অফিস ভাংচুর করে পোষ্টার ছিড়ে মাটিতে ফেলে রাখে। এবং উপস্থিত কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি ধামকি দিয়ে, বাইক নিয়ে দ্রুত পালিয়ে যায়। চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মাহবুব উল আলম, মোবাইল ফোনে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এবং আজ সকাল ৯ টায় সিংড়া উপজেলার রিটার্নিং অফিসারের নিকট, ১. মোঃ শাহজাহান, পিতা মৃত আশরাফ ২. মোঃ জাকির, পিতা মৃত মোজাম্মেল ৩. উত্তম কুমার, পিতা মৃত হোলা ৪. আফাজ উদ্দিন ৫. রাশিদুল, পিতা সাত্তার সরকার ৬. হাবিবুর, পিতা চান্দু ফকির ৭.হাফিজুল সরকার, পিতা ইসাহাক সরকার ৮. বজলু, পিতা মৃত নইমুদ্দিন ৯. মজনু, পিতা ফটকা দের নামে মামলা দায়ের করেন।
সদয় অবগতি ও পরবর্তী ব্যাবস্থা গ্রহণ করার জন্য মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করেন তিনি।