1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় বিজয় দিবসের আলোয় ঝলমলে উপজেলা প্রশাসন চত্বর

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ১৫২ সময় দর্শন
গলাচিপায় বিজয় দিবসের

পটুয়াখালীর গলাচিপায় মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের ভবনগুলোতে শোভা পাচ্ছে রঙ্গিন আলোর ঝলকানি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ।

এবার ৫০ তম বিজয় দিবস পূর্ণ হলো। আর মহান বিজয় দিবসকে সামনে রেখে বর্ণিল আলোক সজ্জায় সাজতে শুরু করেছে উপজেলা শহরের বিভিন্ন সরকারী অফিসসহ ব্যক্তি মালিকানাধীন স্থাপনা। ইতোমধ্যে সরকারী অফিস, বিভিন্ন সড়ক ও ভবনে শোভা পাচ্ছে বর্ণিল আলোকসজ্জা।

 

সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকেই দেখা যায় মনমাতানো রং-বেরংয়ের আলোর খেলা। এমন চোখ ধাঁধানো আলোকসজ্জায় মুগ্ধ গলাচিপা উপজেলাবাসী। সোমবার রাতে উপজেলা চত্বর ঘুরে এমন চিত্র দেখা গেছে। স্মরণকালের সেরা আলোকসজ্জায় জনমনে সৃষ্টি হয়েছে আনন্দ আর উচ্ছ্বাস। যেন আলোয় আলোয় মেখে দিয়েছে সমস্ত কালো। উপজেলার সব সরকারী অফিস, স্থাপনাসহ ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান এখন আলোয় ঝলমলে।

 

সর্বত্রই এ চাকচিক্য চোখে পরার মতো। সন্ধ্যার পর থেকেই এসব আলোর খেলা দেখতে ভীড় করছেন বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। ফলে এ বছর বিজয় দিবসের আনন্দে ভিন্নমাত্রা যোগ হয়েছে সাধারণ মানুষের মধ্যে। সরেজমনি দেখা গেছে উপজেলা প্রশাসন গেট থেকে শুরু করে উপজেলা পরিষদ ভবন, গলাচিপা থানা ভবন, উপজেলা সহাকারী পুলিশ সুপারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন,

 

এলজিইডি ভবন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ভবন, উপজেলা সিনিয়র মৎস্য ভবন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, সমাজসেবা ভবন, সমবায় ভবন, পরিসংখ্যান ভবন, যুব উন্নয়ন ভবন, মহিলা অধিদপ্তর ভবন, তথ্যসেবা কেন্দ্র, উপজেলা হিসাবরক্ষণ অফিস, কৃষি অফিস ভবন,

 

পল্লী বিদ্যুৎ অফিস, উপজেলা পল্লী উন্নয়ন ভবন, আনসার ও ভিডিপি ভবন সহ সরকারী প্রায় সব অফিসগুলোকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। সন্ধ্যার পর পরই লাল সবুজের আলোতে ঝলমলিয়ে ওঠে পুরো শহরে। চোখ ধাঁধানো এ আলোকসজ্জার ঝলকানি মন কেড়েছে সবার। বিজয় দিবস উদযাপন উপলক্ষে লাল, সবুজ, নীল, হলুদ,

 

সাদা, সোনালি, হরেক রঙের আলোর ব্যবহার করা হয়েছে। এছাড়াও বিজয় দিবসের নানান কর্মসূচী বাস্তবায়নের জন্য গলাচিপায় বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুল মাঠকে প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার জানান, এ বছর বিজয় দিবস উদযাপনের লক্ষে উপজেলার সরকারী-বেসরকারী অফিসগুলো আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। পাশাপাশি বিজয় দিবসের দিনে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu