1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাঙ্গাবালীতে দুই ড্রেজারচালকের জেল, ৭ শ্রমিকের ৫ লাখ টাকা জরিমানা

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ২২৮ সময় দর্শন
রাঙ্গাবালীতে দুই ড্রেজারচালকের

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজারের দুই চালককে এক মাসের জেল ও সাত শ্রমিককে পাঁচ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাশফাকুর রহমান এ আদেশ দেন। জানা গেছে, আগুনমুখা নদীর রাঙ্গাবালী অংশে অবৈধভাবে বালু তোলার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে একদল পুলিশ অভিযান চালায়।

এসময় ঘটনাস্থল থেকে চারটি ড্রেজার থেকে দুই চালক এবং সাত শ্রমিককে আটক করা হয়। পরে তাদের মধ্যে ড্রেজার চালক পিরোজপুরের নেছারাবাদ এলাকার নজরুল ইসলাম আলামিন ও ভোলার পাংগাশিয়ার মামুনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া ড্রেজার শ্রমিক দশমিনার আলীপুরা এলাকার মুজাম্মেল, গলাচিপার বাশবাড়িয়ার হাসান মাহমুদ, পিরোজপুরের নেছারাবাদের রমজান খান, কলাপাড়ার দেবপুরের নুর হাসান, চট্রগ্রামের সিতাকুন্ডের আমিন মিয়া,

 

বরিশাল বানরীপাড়ার সায়েদ ও কলাপাড়ার মহিপুরের রিপনকে ৫ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো

. মাশফাকুর রহমান বলেন, আগুনমুখা নদীর রাঙ্গাবালী অংশে অবৈধভাবে বালু উত্তোলন করায় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুইজনকে এক মাসের জেল এবং সাতজনকে বিভিন্ন অংকে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu