1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নড়াইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮৪ সময় দর্শন

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজওয়ানকে (২৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিঘলিয়া বাজারের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শেখ জহিরুল ইসলাম ওরফে রেজওয়ান উপজেলার কুমড়ি গ্রামের মৃত সাইফুল শেখের ছেলে। তিনি দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রেজওয়ানের সঙ্গে একই গ্রামের বদিয়ার খানের ছেলে সোহেল খানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেজওয়ান দিঘলিয়া বাজারের চৌরাস্তা এলাকায় মুকুলের চায়ের দোকান থেকে বের হয়ে ঝড়ু ফকিরের বাড়ির সামনে পৌঁছলে প্রতিপক্ষ সোহেল খানসহ দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে হাত ও পাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাঁকে রাত ৮টার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

লোহাগড়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা.মো. খালিদ সাইফুল্লাহ বিল্লাল জানান, রোগীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধারালো অস্ত্রের কোপে জহিরুল ইসলাম রেজওয়ানের বাঁ পা ও বাঁ হাতের হাড় বিচ্ছিন্ন হয়ে গেছে। মাথাসহ শরীরে অসংখ্য কোপ রয়েছে।

রেজওয়ানকে রাত ৯টায় সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বিভাস শর্মা তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নিহত রেজোয়ানের ভাই রানা শেখ বলেন, ‘সোহেল খানসহ সাত-আটজন দুর্বৃত্ত আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে।’

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দিঘলিয়া গ্রামের ঝড়ু ফকিরের ছেলে শিমুল ফকিরকে (২২) আটক করা হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu