1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মাঠে মাটি ভরাট না করে প্রকল্পের কাজ শেষ দেখানোর চেষ্টা

গ্রামবসীর বাধায় পন্ড লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ১৫৭ সময় দর্শন
মাঠে মাটি ভরাট না করে প্রকল্পের

মাটি না ফেলেই রাতের অন্ধকারে ট্রাক্টর দিয়ে চাষ করে মাটি ভরাট দেখানোর অভিযোগ উঠেছে সাপ্টিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও সাপ্টিবাড়ি ইউনিয়ন আ”লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের বিরুদ্ধে। এ সময় স্থানীয় জনগণ ট্রাক্টরটি আটক করলে চালক পালিয়ে যায়।

 

শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে সাপ্টিবাড়ি ইউনিয়ন পরিষদের মাঠ ভরাটের দুটি প্রকল্পের সাড়ে ৬ লাখ টাকার কাজ সম্পন্ন দেখাতেই এই অভিনব কায়দার আশ্রয় নেয়া হয়। প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানায়, রাতে হঠাৎ করে ট্রাক্টরের শব্দ শুনে আমরা ৭/৮ জন লোক ইউপি পরিষদের মাঠে যাই। সেখানে গেলে দেখা যায় একটি ট্রাক্টর দিয়ে ইউপি পরিষদের মাঠ চাষ করা হচ্ছে।

 

এসময় ইউনিয়ন পরিষদের সমান মাঠটি কেন চাষ করা হচ্ছে জানতে চাইলে ট্রাক্টরের চালক বলেন জলিল মেম্বার তাকে মাঠ চাষ করতে বলেছেন তাই সে চাষ করছে। পরে সেখানে নব নির্বাচিত কয়েকজন ইউপি সদস্য আসলে তারা জানান এখানে মাটি ভরাটের সাড়ে ৬ লাখ টাকার দুটি প্রকল্প ধরা আছে। যার সভাপতি হচ্ছেন সাবেক মেম্বার জলিল।

 

তারা অভিযোগ করে বলেন মাটি না কেটে ট্রাক্টর দিয়ে মাটি উর্বর করে মাঠি ভরাট দেখাতেই এই অভিনব কৌশলের আশ্রয় নিয়েছেন জলিল মেম্বার। তাই তারা ট্রাক্টরটি আটক করে ইউপি পরিষদের গ্রাম পুলিশের নিকট জমা রাখেন। তবে ট্রাক্টরের চালক পালিয়ে যায়। বিষয়টি নিয়ে সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের সাথে কথা বললে তিনি জানান,

আমি বাড়িতে ছিলাম না, কে বা কাহারা ট্রাক্টর দিয়ে ইউনিয়ন পরিষদের মাঠ চাষ করছে জানা নেই। তবে পরিষদের মাঠ ভরাটের দুটি প্রকল্পের তিনি সভাপতি বলে স্বীকার করেন। আদিতমারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল হক জানান,ঘটনাটি আমি শুনেছি,বর্তমানে আমি বাড়িতে আছি।রবিবার সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu