1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ভোটে হারলো দুই সতীনই, স্বামীর ক্ষোভ তৃতীয় স্ত্রীর ‍উপর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ১৪১ সময় দর্শন
ভোটে হারলো দুই সতীনই, স্বামীর ক্ষোভ তৃতীয় স্ত্রীর ‍উপর

কুড়িগ্রামের ফুলবাড়ী সদর ইউনিয়নের নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুই সতীন। তারা চন্দ্রখানা বুদারবান্নি গ্রামের কসাই ফজলু মিয়ার প্রথম স্ত্রী আঙুর বেগম ও তৃতীয় স্ত্রী জাহানারা বেগম।

নির্বাচনের আঙুর বেগম কলম প্রতীক ও জাহানারা বেগম তালগাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ভোট যুদ্ধে প্রতিদ্বন্ধিতাকারী আলোচিত দুই সতীনের কেউই জয়ের মালা গলায় পরতে পারেননি।

তৃতীয় ধাপের ভোটগ্রহণ শেষে রোববার ঘোষিত ফলাফলে আঙুর বেগম পেয়েছেন এক হাজার ৭৮০ ভোট এবং জাহানারা বেগম পেয়েছেন এক হাজার ৮ ভোট। তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আঞ্জুয়ারা বেগম পদ্মফুল প্রতীকে দুই হাজার ৯২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

 

নির্বাচনে দুই স্ত্রীর পরাজয়ের পর তৃতীয় স্ত্রীর উপর কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন কসাই ফজলু মিয়া। এসময় তিনি বলেন, আমার তৃতীয় স্ত্রী জাহানারার সঙ্গে বনিবনা নেই। তার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আমাদের পরিবার বা এলাকাবাসীর কোনো মত ছিল না। সে না দাঁড়ালে আমার বড় স্ত্রী আঙুর বেগম বিজয়ী হতো।

 

ফুলবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুর আলম ফলাফলের বিষয়টি নিশ্চিত করে বলেন, সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে দুই সতীনের কেউই ভোটে জয় লাভ করতে পারেননি। তবে তাদের অংশগ্রহণকে স্বাগত জানাই।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu