1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জয়ার নতুন ছবি ছেলেধরা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪৩ সময় দর্শন

ঢালিউড ছাড়াও ওপার বাংলায় একের পর এক হিট ছবি উপহারের ইতিহাস জয়ার নতুন কিছু নয়। পরিচালকদের একাধারে ব্যবসা সফল ছবি এনে দিয়েছেন তিনি। পরিচালক শিলাদিত্যর নতুন ছবি ছেলেধরাতে কাজ করবেন জয়া আহসান। এর আগেও শিলাদিত্যর ‘সোয়েটার’ ও ‘হৃদপিণ্ড’ নামে দুটি ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান। ছবি দুটিই ছিল ব্যবসা সফল।

ছেলে ধরা ছবির কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। আরও থাকবেন অনুরাধা মুখোপাধ্যায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও ঈশান মজুমদাররা।

জানা গেছে, ‘ছেলেধরা’তে উঠে আসবে একজন অ্যালকোহলিক মা ও মেয়েকে অপহরণের গল্প। দেখা যাবে, অপহৃত হওয়ার পর থেকেই অপহরণকারীর ছেলেকে নিজেদের নাগালের মধ্যে পেতে চান ওই অ্যালকোহলিক নারী।

অবশেষে সেটা সম্ভবও হয়। নিজের ছেলেই যখন অপহরণের শিকার, তখন অপহরণকারীর ঠিক কী অনুভূতি হতে পারে? এই পটভূমির ওপরই তৈরি হচ্ছে ‘ছেলেধরা’ ছবি।

পরিচালক শিলাদিত্য মৌলিক ভারতীয় গণমাধ্যমকে বলেন, ছেলেধরা পিতৃত্ব ও শৈশব নিয়ে তৈরি একটি গল্প। এখানে যে শুধুমাত্র অপহরণ আর অপরাধের কাহিনি উঠে আসবে, এমনটা নয়। অপহরণের মধ্যে দিয়ে কিছু মানুষের জীবন কীভাবে আবর্তিত হবে, তাদের ব্যক্তিগত দুর্বলতার কথা তারা কীভাবে বুঝতে পারবেন, সেগুলো এই ছবিতে দেখানো হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu