1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শেরপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হলেন যারা

মোকাম্মেল হোসেন মুস্তাক, শেরপুর জেলা প্রতিনিধি।
  • আপডেটের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ১৬৯ সময় দর্শন
ইউনিয়নের অভিভাবক হয়েছেন যারা

দ্বিতীয় দফায় শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে চেয়ারম্যান পদে ১১টিতে অনুষ্ঠিত নির্বাচনে ৫টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা এবং ৫টিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও বিএনপিমনা প্রার্থীরা জয়ী হয়েছেন।

এছাড়া কামারিয়া ইউনিয়নের একটি কেন্দ্রের ফলাফল গোলযোগের কারণে স্থগিত থাকায় সেটির চেয়ারম্যান পদের ফলাফল ঘোষণা করা হয়নি। ১১ নভেম্বর বৃহস্পতিবার রাতে বেসরকারিভাবে ওই ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন লছমনপুর ইউনিয়নে আব্দুল হাই, রৌহা ইউনিয়নে সাইফুজ্জামান সোহেল, বলাইয়েরচর ইউনিয়নে মনিরুল আলম মনি, ভাতশালা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নাজমুন নাহার ও চরপক্ষীমারী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. আকবর আলী ও কামারিয়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান সরোয়ার জাহান।

আর চেয়ারম্যান পদে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হচ্ছেন চরশেরপুর ইউনিয়নে সেলিম রেজা (মোটরসাইকেল), বাজিতখিলা ইউনিয়নে বিএনপি নেতা আব্দুল্লাহ আল হাসান খুররম (আনারস), ধলা ইউনিয়নে বিএনপি নেতা জাকির হোসেন (আনারস),

চরমোচারিয়া ইউনিয়নে যুবলীগ নেতা এস এম সাব্বির আহমেদ খোকন (আনারস) ও বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নে মো. মোশারফ হোসেন দুলাল (আনারস)।

এদিকে কামারিয়া ইউনিয়নের খুনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোলযোগের কারণে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করায় ফলাফল ঘোষণা করা হয়নি।

এ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী সারোয়ার জাহান ১০ হাজার ৬৪৯ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকীর চেয়ে ৩২৬৭ ভোটে এগিয়ে রয়েছেন। তবে স্থগিত কেন্দ্রের ভোট ৩৬৭০ হওয়ায় পুন:নির্বাচনের মাধ্যমেই ফলাফল নির্ধারণ করা হবে।

এছাড়া এর আগে উপজেলার কামারেরচর ইউপিতে বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, পাকুড়িয়া ইউপিতে আলহাজ্ব হায়দার আলী ও গাজীরখামার ইউপিতে আওলাদুল ইসলাম আওলাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীকে নির্বাচিত হন

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu