1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপা সাবেক মেম্বার মরহুম ওহাব খলিফা’র পঞ্চম মৃত্যু বার্ষিকী পালিত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ 
  • আপডেটের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ১৭০ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় মরহুম হাজী আ.ওহাব খলিফার পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।তিনি আধুনিক গলাচিপা পৌরসভার রূপকার ও তিনবারের নির্বাচিত সফল মেয়র এবং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি পদে থেকে দীর্ঘ দিন ধরে আওয়ামী রাজনীতিতে বলিষ্ঠ নেতৃত্বের মধ্যে দিয়ে দলকে শক্তিশালী করে তুলেছিলেন।

 

সোমবার সন্ধ্যা ৬ টায় পৌরমঞ্চে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান এবং সাবেক বস্ত্রপ্রতিমন্ত্রী আখম জাহাঙ্গীর হোসাইনের সহধর্মিণী ও জেলা আওয়ামী লীগের সদস্য মিসেস সেলিনা হোসাইন। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মু.শাহজাহান মিয়া ও মো.হারুন অর রশিদ মিয়া,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মু.মজিবর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.শাহীন শাহ,উপজেলা আওয়ামী লীগের সদস্য মাইনুল ইসলাম রনো,প্রয়াত হাজী আ.ওহাব খলিফার সুযোগ্য পুত্র উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র আহসানুল হক তুহিন,সহধর্মিণী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মোসা.নুরুন্নাহার বেগম,সুযোগ্য কন্যা উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু প্রমুখ।

 

এ ছাড়াও স্মরণসভায় আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু.শাহ আলম। সভা শেষে দোয়া-মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu