1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পটুয়াখালীর আবাসিক হোটেল থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ২৫২ সময় দর্শন
র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ০৩/১১/২০২১ইং তারিখ আনুমানিক ১২:৪৫ ঘটিকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে আনুমানিক ০৩/১১/২০২১ইং তারিখ ১১:৫০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার সদর থানা এলাকায় নিয়মিত টহল ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে,

পটুয়াখালী জেলার সদর থানাধীন সদর রোড এর লঞ্চঘাট সংলগ্ন তিনতলা কিসমত আবাসিক হোটেলের ২য় তলার পূর্ব পাশে ২৮ নম্বর রুমের ভিতর কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়/বিক্রয় করিতেছে।

প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃত্বে আনুমানিক ১২:৪৫ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০২ জন ব্যক্তিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীদের নাম হলো ১। মোঃ সোহাগ ব্যাপারী(২৪), পিতা-মোহাম্মদ আলী ব্যাপারী, সাং-মৃধাকান্দি, ০৩নং ওয়ার্ড, ইউপি-আরশিনগর, থানা-সখিপুর, জেলা-শরিয়তপুর, ২। মোঃ মেহেদী হাসান খান(২৮), পিতা-মোঃ হাবিবুর রহমান খান,

সাং-বীর পাশা, ০২নং ওয়ার্ড, ইউপি-০৬নং কনকদিয়া থানা-বাউফল, জেলা-পটুয়াখালী। আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে পেশায় সে একজন দিনমুজুর এবং অন্য একজন কলেজ পড়–য়া ছাত্র হলেও মাদকই তার প্রকৃত ব্যবসা।

উক্ত আসামীদের নিকট হতে ০২ (দুই) কেজি কথিত গাঁজা, ০২টি মোবাইল, ০৪টি সীম এবং গাঁজা ক্রয়/বিক্রয়ের ১১৮০/- টাকা উদ্ধার করা হয়। কথিত গাঁজা যাহার বাজার মূল্য অনুমান ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা।

ধৃত আসামীদ্বয় অত্র থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত গাঁজা ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদেরকে পটুয়াখালী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu