1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আগুনমুখা নদীতে অবৈধ বালু উত্তোলন ড্রেজারের পাঁচ শ্রমিককে তিন মাসের জেল, একজনকে জরিমানা

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ১৭০ সময় দর্শন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজারের পাঁচ শ্রমিককে তিন মাসের জেল ও একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর দুইটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাশফাকুর রহমান এ আদেশ দেন। ভ্রাম্যমাণ আদালতের তথ্যমতে, উপজেলার আগুনমুখা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল একটি মহল। এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করে ড্রেজারের ছয় শ্রমিককে আটক করা হয়।

আটক হওয়া নিউ মামনি ড্রেজারের আল আমিন, মঈনিয়া ড্রেজারের নাজমুল প্রধান, খান-২ ড্রেজারের মাছুম গাজী, কুদ্দুস মুন্সি ও আর্শেদ প্যাদা নামের পাঁচ শ্রমিকের প্রত্যেককে তিন মাস করে করাদণ্ড এবং শামিম নামের এক শ্রমিককে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাশফাকুর রহমান বলেন, আগুনমুখা নদীর রাঙ্গাবালী অংশে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে প্রকৃতি ও পরিবেশের ক্ষতির শঙ্কা ছিল।

তাই অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে এ কাজে জড়িত ছয় জনকে আটক করা হয়। আটককৃত প্রত্যেককে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪/১১ তৎসহ দণ্ডবিধি ১১৫ বিধান মোতাবেক জেল-জরিমানা করা হয়। রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu